বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

অপ্রীতিকর ঘটনা এড়াতে কোন পক্ষকেই সমাবেশ করতে দেয়নি পুলিশ

এপ্রিল ১৮, ২০২৪ — বৈশাখ ৫, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৬:৩৫ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
পুলিশি বাঁধায় কোন পক্ষই সমাবেশ করতে পারেনি
টাঙ্গাইলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের একই স্থানে একই সময়ে সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এ প্রেক্ষিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোন পক্ষকেই সমাবেশ করতে দেয়নি পুলিশ।

আরও পড়ুন

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

জেলা আওয়ামী লীগের দুই পক্ষ, সচেতন নাগরিক সমাজ ও জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে একই সময় সমাবেশের আহ্বান করায় বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন – টাঙ্গাইল শহরে দফায় দফায় বিষ্ফোরণ, জনমনে আতঙ্ক

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও বিবাদমান দুই গ্রুপের কাউকেই শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ স্থলে ঢুকতে দেয়নি পুলিশ।

পরে সচেতন নাগরিক সমাজের এক অংশ পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভার সামনে সংক্ষিপ্ত পথ সমাবেশ করে।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেলের নেতৃত্বে থানা পাড়া ‘রবি’ অফিস মোড়ে কর্মী-সমর্থকদের জমায়েত করে সংক্ষিপ্ত পথ সমাবেশ করে।

অপরদিকে সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির সমর্থিত জেলা শ্রমিক ফেডারেশন পূর্ব আদালত পাড়া মোড়ে কর্মী-সমর্থকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই সমাবেশ স্থলে ও শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এছাড়া এ সমাবেশকে কেন্দ্র করে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এছাড়া পুলিশ, ডিবি ও র‍‍্যাবের ভ্রাম্যমান টহল দল শহরময় প্রদক্ষিণ করে।

সকালে আওয়ামী লীগের একটি গ্রুপ টাঙ্গাইল পৌর ভবনের সামনে জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়।

পুলিশের বক্তব্য –

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, টাঙ্গাইল শহরের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার করা হয়নি।

আরো পড়ুন – বড়মনিরকে দল থেকে সাময়িক অব্যাহতি, চূড়ান্ত অব্যাহতির সুপারিশ

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তাই কোন পক্ষকেই সমাবেশ না করতে দেয়ার বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি।

অপ্রীতিকর ঘটনা এড়িয়ে জনজীবন স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাক্রম –

উল্লেখ্য, একটি অংশ ধর্ষণ মামলায় অভিযুক্ত দলের শহর শাখা থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত গোলাম কিবরিয়া বড় মনিরের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ‘টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারের এই সমাবেশের আহ্বান করে।

এর নেতৃত্বে রয়েছেন, টাঙ্গাইল পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস.এম সিরাজুল হক আলমগীর; সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ।

আরো পড়ুন – সখীপুরে সাংবাদিকের উপর হামলাকারী আ’লীগ নেতা কারাগারে

অপর পক্ষ “জেলা শ্রমিক ফেডারেশন” এর ব্যানারে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদের হত্যাকারীদের বিচারের দাবিতে একই দিন একই সময় শ্রমিক সমাবেশের আহ্বান করে।

এর নেতৃত্বে রয়েছেন, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া; ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি ও ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান ওরফে আমিন প্রমুখ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপ্রীতিকরঘটনাপুলিশসমাবেশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনের বিরুদ্ধে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি...

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
0

'জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তন...

বাসাইলে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

বাসাইলে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল এবং বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও...

গোপালপুরে প্রেমিককে বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুরে প্রেমিককে বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে প্রেমের সম্পর্কের পর স্থানীয় সালিশের মাধ্যমে বিয়ে হয়েছিল ১৯ বছর বয়সী মোনিয়া রহমান মুন্নির। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীর বাড়ি থেকে তার...

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, আজও স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা...

Next Post

টাঙ্গাইলে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হুমকি দেয়ার অভিযোগ

সর্বেশষ

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করে তরুণদের নিয়ে নতুন ব্রাজিল গড়ছেন আনচেলত্তি

২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করে তরুণদের নিয়ে নতুন ব্রাজিল গড়ছেন আনচেলত্তি

আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ অপরাহ্ণ
দুই সপ্তাহ পর মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু

দুই সপ্তাহ পর মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু

আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In