খবরবাংলা ডেস্ক :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে বিএনপির রাষ্ট্র পরিচালনার অতীত ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখা এবং তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তথ্য সূত্র : যমুনা টিভি











