শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

আবেগঘন স্মৃতিচারণ জাইমা রহমানের, দেশে ফিরে ‘দাদু’র পাশে থাকার ইচ্ছা

ডিসেম্বর ২৩, ২০২৫ — পৌষ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
in জাতীয়
A A
আবেগঘন স্মৃতিচারণ জাইমা রহমানের, দেশে ফিরে ‘দাদু’র পাশে থাকার ইচ্ছা

আবেগঘন স্মৃতিচারণ জাইমা রহমানের, দেশে ফিরে ‘দাদু’র পাশে থাকার ইচ্ছা

প্রতিবেদন:
খবর বাংলা
,
ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়াকে ‘দাদু’ সম্বোধন করে ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন এবং দেশে ফিরে তাঁর পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

পোস্টে জাইমা রহমান লিখেছেন, দেশে ফিরে তিনি ‘দাদু’র পাশে থাকতে চান এবং এই সময়ে তাঁর বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তা করতে চান। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়াকে নিয়ে তাঁর সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক হিসেবে তাঁর ভূমিকা।

আরও পড়ুন

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

শৈশবের একটি ঘটনার কথা স্মরণ করে জাইমা লেখেন, একবার স্কুল ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে মেডেল পাওয়ার পর মা তাঁকে সরাসরি খালেদা জিয়ার অফিসে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিজের অর্জনের গল্প শোনানোর সময় খালেদা জিয়া মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং সেই গল্প অন্যদের কাছেও গর্বের সঙ্গে বলতেন।

তিনি আরও লেখেন, লাখো মানুষের কাছে খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু পরিবারের কাছে তিনি ছিলেন শুধু ‘দাদু’। পরিবারের সদস্যদের জন্য সময় বের করা, তাদের খেয়াল রাখা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহস জোগানোই ছিল তাঁর স্বভাব। এসব ছোট ছোট মুহূর্ত থেকেই নেতৃত্বের প্রথম শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন জাইমা রহমান।

ফেসবুক পোস্টে তিনি জানান, বাংলাদেশের বাইরে কাটানো ১৭ বছর তাঁর জীবনকে নানা দিক থেকে বদলে দিয়েছে। লন্ডনের দিনগুলো তাঁকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন করেছে, তবে তাঁর হৃদয় সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ শিখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জাইমা রহমান আরও লিখেছেন, তিনি তাঁর দাদাকে কখনো দেখেননি, তবে তাঁর সততা ও দেশপ্রেমের কথা সবসময় শুনে এসেছেন। সেই আদর্শই তাঁর ‘দাদু’ ও ‘আব্বু’ বহন করে চলেছেন বলে মন্তব্য করেন তিনি। চব্বিশের গণঅভ্যুত্থান এবং ৫ আগস্টের আগে-পরে নেপথ্যে থেকে যতটুকু পেরেছেন, ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও জানান।

পোস্টের শেষ অংশে জাইমা লেখেন, অনেক বছর পর দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। তিনি দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য ভূমিকা রাখতে চান।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খালেদা জিয়াজাইমা রহমানতারেক রহমানদেশে ফেরাফেসবুক পোস্টবাংলাদেশ রাজনীতিবিএনপিরাজনৈতিক সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
0

আইসিসির দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল। তবে...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার...

শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশনা

শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
0

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, দেশের ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১,৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নেমেছেন। নির্বাচনী প্রচারণা আজ থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত...

বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন আসিফ নজরুল

বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন আসিফ নজরুল

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বিষয়টি নিয়ে সোজাসাপ্টা অবস্থান নিয়েছে আইসিসি। বুধবার...

প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : উপদেষ্টা রিজওয়ানা

প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : উপদেষ্টা রিজওয়ানা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬ — মাঘ ৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের আমলাতন্ত্রে ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করে পদোন্নতির সংস্কৃতি ভাঙতেই আসন্ন...

Next Post
বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

সর্বেশষ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?