কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল ও বিয়ারামারুয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজন ব্যক্তিকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, পরিবেশ রক্ষা, নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরও বলেন, আইন অমান্য করে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











