কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে নাগবাড়ি ইউনিয়নের নোয়াপাড়া কলেজ পাড়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, জেলা সংগঠক ও সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শেখ শাজাহান এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি উপজেলায় ছিন্নমূল, এতিম, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সাত দিনব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
কম্বল বিতরণকালে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সংগঠকরা উপস্থিত ছিলেন।











