খবরবাংলা
,
ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ওই জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি।
এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারাও জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











