গোপালপুর
,
সংবাদ দাতা
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ বণিক সমিতি ও মালিক সমিতির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। শোকের এই সময়ে গোপালপুর উপজেলার সকল দোকান, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখবেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ নির্ধারিত সময়সূচি অনুসরণে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।











