রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

গেন্ডারিয়ায় লাইসেন্সকৃত অস্ত্র বহনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৭ অপরাহ্ণ
in জাতীয়
A A
গেন্ডারিয়ায় লাইসেন্সকৃত অস্ত্র বহনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

গেন্ডারিয়ায় লাইসেন্সকৃত অস্ত্র বহনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদক কারবারিদের পক্ষ থেকে হামলার আশঙ্কা থাকায় আত্মরক্ষার স্বার্থে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলে দাবি করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এ ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর দাবি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই অস্ত্র যথাস্থানে রাখা হয়।

আরও পড়ুন

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

মানবকল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ ২৭ বছরের পথচলা

বিবৃতিতে বলা হয়, ঘটনার কয়েক সেকেন্ডের ভিডিও, ছবি ও খণ্ডিত শিরোনাম প্রচারের মাধ্যমে পুরো ঘটনার প্রেক্ষাপট উপেক্ষা করা হচ্ছে। এতে তাঁর ভূমিকা ও উদ্দেশ্য সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী উদ্যোগ

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা-৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলা ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়েছেন ইশরাক হোসেন।

বিবৃতির দাবি অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এলাকাটি মাদক কারবারিদের অন্যতম ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। গত জুনে মাদক-সংক্রান্ত সহিংসতায় তিনজন নাগরিক গুলিবিদ্ধ হওয়ার পর প্রতিমন্ত্রী এলাকাটি পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেন।

এ ছাড়া মাদক কারবারিদের আস্তানার কাছাকাছি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং জনবলসংকট দূর করার জন্য সংশ্লিষ্ট থানাকে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেওয়া হলেও বিষয়টি এখনো বাস্তবায়নাধীন রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি পরিচালনা করা হয়।

কেন অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন ইশরাক?

বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে বলেও আশঙ্কা ছিল বলে দাবি করা হয়।

ইশরাক হোসেনের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী মাদক কারবারের আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন।

এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা ঠেকানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অস্ত্র যথাস্থানে রাখা হয় বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রীর দাবি, ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত এবং আত্মরক্ষার উদ্দেশ্যেই তা প্রদর্শন করা হয়েছিল।

অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলে পৌঁছানোর পর গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় সন্দেহভাজন মাদক কারবারের আস্তানাগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চার থেকে পাঁচটি অবৈধ ও অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করা হয়। অভিযান থেকে হেরোইন বা হেরোইনজাতীয় মাদকদ্রব্য, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং ছিনতাই করা মোবাইল ফোন জব্দের কথা জানানো হয়।

এ ঘটনায় ছয়জনকে আটক করে জব্দ করা আলামতসহ গেন্ডারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

খণ্ডিত সংবাদ প্রকাশের অভিযোগ

কিছু গণমাধ্যমে ঘটনার খণ্ডিত চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, অস্ত্র উঁচিয়ে ধরার দৃশ্যকে গুরুত্ব দিয়ে প্রচার করা হলেও অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি ছয়জনকে আটকের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি।

তিনি গণমাধ্যমকে যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানান।

ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করার অঙ্গীকার

বিবৃতিতে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন। তিনি বলেন, মাদকের আস্তানা উচ্ছেদ এবং ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করা তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার।

একটি ঘটনার খণ্ডিত উপস্থাপনার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইশরাক হোসেনগেন্ডারিয়াঢাকা মহানগরঢাকা-৬বাংলাদেশ রাজনীতি সব ট্যাগ কপি করুনমাদক উদ্ধারমাদকবিরোধী অভিযান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
0

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ অক্টোবর)...

মানবকল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ ২৭ বছরের পথচলা

মানবকল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ ২৭ বছরের পথচলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০২ অপরাহ্ণ
0

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবকল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের...

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
0

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ এবং ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক অংশীদারত্বকে অগ্রাধিকার দেওয়ার নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। এ নীতির মূল লক্ষ্য দেশের জনগণের স্বার্থকে...

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৮ অপরাহ্ণ
0

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জন শুধু সম্মানের বিষয় নয়, বরং অর্পিত দায়িত্ব আরও...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২০ অপরাহ্ণ
0

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর পুনরায় অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাছাই পরীক্ষায়...

Next Post
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু

সর্বেশষ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৬ অপরাহ্ণ
কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
দেবী দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

দেবী দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In