শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা গোপালপুর

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, মাটিচাপা মরদেহ উদ্ধার

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
in গোপালপুর, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, মাটিচাপা মরদেহ উদ্ধার

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, মাটিচাপা মরদেহ উদ্ধার

প্রতিবেদন:
গোপালপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবুল হোসেন জয় (১৮)-এর গলিত মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক মাস আগে নিখোঁজ হওয়ার পর মুক্তিপণের দাবিতে পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত জীবিত ফেরেননি জয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার একটি তদন্তকারী দলের সহায়তায় বালাপাড়া গ্রামের একটি বাড়ির মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় জয়ের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নিহত রাকিবুল হোসেন জয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদীর আটা গ্রামের কৃষক খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ+ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকার ফার্মগেট এলাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।

ফার্মগেট থেকে নিখোঁজ, মুক্তিপণ দাবি পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হন জয়। নিখোঁজের পর অপরিচিত এক যুবক জয়ের মোবাইল নম্বর ব্যবহার করে তার বাবার হোয়াটসঅ্যাপে জয়ের চোখ-মুখ বাঁধা ও নির্যাতনের ছবি পাঠায়। একই সঙ্গে ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জয়কে হত্যার হুমকিও দেওয়া হয়।

ছেলেকে বাঁচানোর আশায় দরিদ্র কৃষক বাবা খাদেমুল ইসলাম ধারদেনা করে এবং সুদে টাকা নিয়ে ১৩টি বিকাশ নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান। টাকা পাওয়ার পর ওই নম্বরগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে জয়ের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তদন্তে বেরিয়ে আসে হত্যার তথ্য জয়ের পরিবারের অভিযোগের পর ঘটনাটি তদন্তে নামে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, প্রায় এক মাস আগে রাকিব ও মামুন নামে দুই যুবকের পরিচয় হয়। পরে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে জয়কে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মামুন জয়কে তার গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে মরদেহ মাটিচাপা দিয়ে তিনি আবার ঢাকায় ফিরে আসেন।

এরপর ঢাকায় গিয়ে জয়ের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে মামুন রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিমলার বালাপাড়া গ্রামে মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি জানতে পারে তদন্তকারী দল।

পরে ঢাকার তদন্তকারী দল নীলফামারীর ডিমলায় গিয়ে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় জয়ের গলিত মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের পর হবে আইনি প্রক্রিয়া ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গ্রেপ্তার মামুনকে ঢাকার তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হবে।

ছেলেকে হারিয়ে ফাঁসির দাবি পরিবারের জয়ের বাবা খাদেমুল ইসলাম বলেন, “মুক্তিপণ দিয়েছিলাম ছেলেকে ফিরে পাওয়ার আশায়। টাকা দিয়েও ছেলেকে জীবিত পেলাম না। আমি খুনির ফাঁসি চাই।”

জয়ের মা জোহুরা বেগমও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত ফাঁসি চাই।”

জয়ের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দাদীর আটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মেধাবী এই তরুণের এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপহরণগোপালপুরজয় হত্যাটাঙ্গাইলডিমলানীলফামারীবাংলাদেশ ক্রাইমমরদেহ উদ্ধারমুক্তিপণরাকিবুল হোসেন জয়হত্যা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েক জন শিক্ষার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত...

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
0

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং...

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে...

মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে আবাদি জমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। চলতি ইরি-বোরো মৌসুমে সময়মতো জমিতে সেচ দিতে না পারার...

টাঙ্গাইলে নিখোঁজের পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

টাঙ্গাইলে নিখোঁজের পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজের পর তিন বছর বয়সী শিশু আদিবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘরের পেছন থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।...

Next Post
নাগরপুরে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৪ জন গ্রেপ্তার

নাগরপুরে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৪ জন গ্রেপ্তার

সর্বেশষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৪ অপরাহ্ণ
বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In