বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

জাতি এক মহান অভিভাবককে হারাল : প্রধান উপদেষ্টা

ডিসেম্বর ৩০, ২০২৫ — পৌষ ১৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
জাতি এক মহান অভিভাবককে হারাল : প্রধান উপদেষ্টা

জাতি এক মহান অভিভাবককে হারাল : প্রধান উপদেষ্টা

প্রতিবেদন:
খবর বাংলা
,
ডেস্ক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবদান ও জনগণের আবেগ বিবেচনায় সরকার চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছিল।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের কারণেই দেশ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও দৃঢ় মনোবল সবসময় মানুষকে পথ দেখিয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে তিনি স্বৈরশাসক এরশাদের টানা নয় বছরের শাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বহু সিদ্ধান্ত ও কর্মসূচি দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা নারী শিক্ষার অগ্রগতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সফল; তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে পাঁচটি সংসদীয় আসন এবং ২০০৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই তিনি বিজয়ী হন।

ড. ইউনূস আরও বলেন, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি শক্ত ভিত্তি গড়ে তোলেন। পরবর্তী সময়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। রাজনৈতিক সাফল্যের কারণেই তাকে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ করতে হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই শোকের দিনে সবাইকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ করেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খালেদা জিয়াগণতন্ত্র আন্দোলনজাতীয় রাজনীতিড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টাবিএনপিরাজনৈতিক শোকরাষ্ট্রীয় শোকসাবেক প্রধানমন্ত্রী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
0

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
0

প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বুধবার...

১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি, এআইজিআর পদে নিয়োগ পেলেন টাঙ্গাইলের জাহাঙ্গীর আলম

১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি, এআইজিআর পদে নিয়োগ পেলেন টাঙ্গাইলের জাহাঙ্গীর আলম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ দেশের ১২ জন জেলা রেজিস্ট্রারকে পদোন্নতি দিয়ে সহকারী মহাপরিদর্শক, নিবন্ধন (এআইজিআর) পদে পদায়ন করেছে। সম্প্রতি আইন ও বিচার...

দূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী?

দূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী?

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
0

টানা কয়েক দিনের বর্ষণের পরও রাজধানী ঢাকার বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ ১০-এর মধ্যে উঠে এসেছে ঢাকা। বুধবার (১৫ জুলাই) সকালে...

জুন পর্যন্ত দেশে বসেছে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার

জুন পর্যন্ত দেশে বসেছে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

দেশে বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও অপচয় কমাতে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম জোরদার করেছে সরকার। চলতি বছরের জুন পর্যন্ত সারা দেশে মোট ৮৭ লাখ ৫০ হাজার ৮২৩টি প্রিপেইড...

Next Post
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল, মনোনয়নপত্র জমা

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল, মনোনয়নপত্র জমা

সর্বেশষ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In