খবরবাংলা ডেস্ক :
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়িয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী ও মেলা।
শনিবার (২৮ নভেম্বর) উপসচিব ড. মো. জুবায়দুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও একদিন প্রদর্শনী ও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











