টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ৭৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চারজন ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র পূরণ করে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের পরিস্থিতি জেলা আংশিকভাবে নিম্নরূপ:
-
টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি): ৭ জন, এর মধ্যে ২ জন ইতিমধ্যেই জমা দিয়েছেন।
-
টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর): ৫ জন।
-
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ৮ জন, ১ জন জমা দিয়েছেন।
-
টাঙ্গাইল-৪ (কালিহাতী): ৯ জন।
-
টাঙ্গাইল-৫ (সদর): ১৪ জন।
-
টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার): ১৮ জন, ১ জন জমা দিয়েছেন।
-
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): ৯ জন।
-
টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখীপুর): ৯ জন।
এই প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।











