টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৪৩টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল জেলার টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে প্রার্থী হয়েছেন মোঃ ইলিয়াস হোসেন। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে হুমাউন কবির তালুকদার, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোঃ আসাদুজ্জামান খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লিয়াকত আলী, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোহাম্মদ মামুনুর রহিম এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মোঃ নাজমুল হাসান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।
তবে মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ আসনে প্রার্থী ঘোষণাকে ঘিরে স্থানীয়ভাবে কৌতূহল ও আলোচনা চলছে।











