মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা কালিহাতী

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে -

টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৮:৪৩ অপরাহ্ণ
in কালিহাতী, গোপালপুর, ঘাটাইল, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ধনবাড়ী, নাগরপুর, বাসাইল, বিশেষ সংবাদ, ভূঞাপুর, মধুপুর, মির্জাপুর, রাজনীতি, সখিপুর
A A
টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ না করা ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় ও জেলার সাধারণ সম্পাদকসহ জেলার শীর্ষ পদধারী অন্তত ১০০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মুক্তিযোদ্ধাদল) নেতাকর্মীরাও রয়েছেন। দলীয় প্রার্থী মনোনয়নের পর থেকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নেয়া বা নিজ আসনের প্রার্থীর পক্ষে কাজ না করায় নেতাদের বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ও জেলা বিএনপির যারা বহিষ্কার হলেন –

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকায় ২১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-১ (মধপুর-ধনবাড়ী) আসনে দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিদ্রোহী প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবালকে বহিষ্কার করেছেন।

আরও পড়ুন

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব

ঈদ সামনে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

২৬ জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আবদুল হালিমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে ১৩ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়। অন্য আসনে নয়, সদর আসনেই ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, আর কাজ করলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার শর্ত ও চাপ সৃষ্টি করা হয় বলে জানিয়েছেন দলের একটি নির্ভরযোগ্য সূত্র। তবে তৌহিদুল ইসলাম বাবু জানান, আমি দলের বিপক্ষে কখনো যাইনি। তিনি ধানের শীষের পক্ষে জেলার অন্যান্য আসনগুলোতে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও সদর আসনে অংশ না নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

গত ২৮ জানুয়ারি বুধবার দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাদীউজ্জামান সোহেল, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল শহরের ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সাদেক ও টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমকে, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইল শহরের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুল হক সেলিমকে, ৩১ জানুয়ারি শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে দল থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ বহিষ্কৃতরা হলেন –

সর্বশেষ ৩ ফেব্রুয়ারি আরো চারজন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন – ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার, সদর উপজেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম সোনা ও সদর উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন।

এই দিন আরো ১৯ জন ছাত্রদল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দলের আহবায়ক দূর্জয় হোড় শুভর সামাজিক যোগাযোগ মাধ্যমে। বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মীরা হলেন- ঘাটাইল পাকুটিয়া পাবলিক কলেজ ছাত্রদল শাখার সিনিয়র সহ-সভাপতি সৌরভ, সহ-সভাপতি জিহান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম পিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ। ১নং দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল শাখার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সবুজ খান, সাদ্দাম সাকিব, সদস্য নাইম ও সজল। ঘাটাইল উপজেলা ছাত্রদল শাখার যুগ্ম-আহ্বায়ক মো. আলামিন হোসেন ও মো. এমদাদুল হক রিপন। ১১ নং জামুরিয়া ইউনিয়ন ছাত্রদল শাখার সাংগঠনিক সম্পাদক আইয়ান হাবিব। ৫ নং আনেহলা ইউনিয়ন ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল সিকদার। ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রদল শাখার সহ-সভাপতি তানভীর হাসান সজল, মো. সাইফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জান্নাতুল খান, সাংগঠনিক সম্পাদক জে. কে. সুমন। ৩ নং জামুরিয়া ইউনিয়ন ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজ হোসেন।

জেলা বিএনপির সভাপতি যা বলেন –

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ ছিলো, তাদের কেন্দ্র ও জেলা থেকে বহিষ্কার করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব স

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
0

আর মাত্র ২/৩ দিন পরই ঈদ। আর এই ঈদকে সামনে রেখে অবৈধ ভারতীয় মদ ব্যবসায়ীরা নতুন করে খোলস মেলতে শুরু করেছে। তাদের আনাগোনা বেড়ছে শহরের বিভিন্ন স্থানে। জেলার...

ঈদ সামনে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ঈদ সামনে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইল শহরের মার্কেট ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। গত দুই দিন ধরে সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন বাজারে চলছে...

টাঙ্গাইলে ঈদ সামনে, বাজারে চাহিদা বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি

টাঙ্গাইলে ঈদ সামনে, বাজারে চাহিদা বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:২৩ অপরাহ্ণ
0

ঈদুল ফিতরের কয়েকদিন বাকি থাকায় টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা noticeably বাড়তে শুরু করেছে। খুচরা বাজার ঘুরে দেখা গেছে, পোলাওয়ের চাল, ব্রয়লার ও সোনালি মুরগি, গরুর মাংস এবং ভোজ্য...

নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে নাগরপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে...

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ পূর্বাহ্ণ
0

দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নিয়োগকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা...

Next Post
জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

সর্বেশষ

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব স

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনার অভিযোগে গ্রেপ্তার আশিক রহমান

ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনার অভিযোগে গ্রেপ্তার আশিক রহমান

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৮ অপরাহ্ণ
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মো. আহসান হাবীব পলাশ

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মো. আহসান হাবীব পলাশ

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩৭ অপরাহ্ণ
ঈদ সামনে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ঈদ সামনে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?