শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে সেতু এনজিও’র সহকারী হিসাবরক্ষকে পিটিয়ে মারার অভিযোগ

সেপ্টেম্বর ২২, ২০২৪ — আশ্বিন ৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১২:১০ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A
সেতু এনজিও সহকারী হিসাবরক্ষকে পিটিয়ে মারার অভিযোগ
সেতু এনজিও সহকারী হিসাবরক্ষকে পিটিয়ে মারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) “সেতু”র সহকারী হিসাবরক্ষকে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার পুলিশ ওই এনজিওর পাঁচকর্মীকে গ্রেপ্তার করে ওইদিন সন্ধ্যায় আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

আরও পড়ুন

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

নিহত ওই হিসাব রক্ষকের নাম হাসান আলী (২৩)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পুঠিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

হাসান আলী বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল আ্যাডভাসমেন্ট থ্রু ইউনিটির (সেতু) জামালপুর জেলার পিয়ারপুর শাখার সহকারী হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

সেতু কর্তৃপক্ষের অভিযোগ ওই শাখায় আঞ্চলিক ব্যবস্থাপক, ব্যবস্থাপক ও সহকারী হিসাব রক্ষক তিনজনে যোগসাজশ করে সংস্থাটির প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাৎ করেন।

এসব ঘটনায় ওই তিনজনকেই ক্লোজ করে গত ১৬ সেপ্টেম্বর সেতুর প্রধান কার্যালয় টাঙ্গাইলে নিয়ে আসা হয়।

তাদের অর্থ আত্মসাতের বিষয় নিয়ে সংস্থাটির উর্ধতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

পরে আঞ্চলিক ব্যবস্থাপককে ছেড়ে দিলেও ব্যবস্থাপক ও হিসাব রক্ষককে ৭ম তলার একটি কক্ষে আটকে রাখা হয়।

১৮ সেপ্টেম্বর হাসানের মা বাবাকে সেতুর প্রধান শাখায় ডেকে আনা হয়।

হাসানের মা বাবা সাতদিনের সময় নিয়ে বাড়িতে চলে যায়।

শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল শহরের সদর সড়কে অবস্থিত সেতুর প্রধান কার্যালয় সেতু টাওয়ারের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ –

পরিবারের অভিযোগ সেতু কর্তৃপক্ষ হাসানকে কোনভাবে হত্যা করে লাশ নিচে ফেলে দিয়েছে।

পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

তবে সংস্থাটির কর্মকর্তাদের দাবি শুক্রবার রাতে ৭ তলা থেকে লাফ দিয়ে হাসান আত্মহত্যা করেছে।

এঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদি হয়ে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার রাতেই পুলিশ সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ছেলে ও সংস্থাটির উপ-পরিচালক (মানবসম্পদ) মির্জা সাকিব হোসেন, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম, সাপোর্ট স্টাফ রাশেদুল ইসলাম ও কর্মসূচী ব্যবস্থাপক খায়রুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

পরিবারের বক্তব্য – 

শনিবার সন্ধ্যায় নিহত হাসান আলীর মা সুফিয়া বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এতে জিজ্ঞাসাবাদের জন্য আনা সেতু’র পাঁচ কর্মীর নাম উল্লেখ করা হয়।

পরে পুলিশ এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।

হাসানের বাবা লতিফ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে তারা পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

পরে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে।

আমাকে শুক্রবার রাতে সেতু অফিস থেকে ফোন করে বলা হয়, আপনার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে আছে। আপনি আসেন।

পরে থানা থেকে ফোন করে হাসানের মৃত্যুর খবর জানানো হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য – 

সেতুর উপ-পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী জানান, পিয়ারপুর শাখার ম্যানেজার ও সহকারী হিসাব রক্ষককে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শাখায় সংযুক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা টাকা আত্মাসাতের বিষয়টি স্বীকার করেন। অফিসের সাত তলায় তাদের থাকার জন্য একটি রুম দেওয়া হয়।

সেখান থেকে লাফ দিয়ে হাসান শুক্রবার রাতে আত্মহত্যা করেন।

পুলিশের বক্তব্য –

মামলার তদন্ত কর্মকর্তার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রব্বানী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

তার কপালের বাম পাশে প্রায় ৩ ইঞ্চি পরিমান গভীর ক্ষত ও বাম পাশের কনুইতে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের অন্য কোন আঘাতের চিহ্ন নাই।

সাত তলা ভবন থেকে পড়ার পর শরীরের আর কোন ক্ষত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শরীরে আর কোন ক্ষত বা আঘাতের চিহ্ন নাই।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, হাসানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ময়না তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলটাঙ্গাইলটাঙ্গাইল খবরটাঙ্গাইলের খবরপিটিয়ে মারার অভিযোগসহকারী হিসাবরক্ষসেতু এনজিও

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে এক লাখ টাকা জরিমানা দেওয়ার পরও মা সিএনজি ফিলিং স্টেশন থেকে কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ১২ অক্টোবর অবৈধভাবে গ্যাস...

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তানভীর হাসান নামে এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের...

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া অনলাইন ওয়ারিশান সনদ তৈরির অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বাসাইল সদর, কাউলজানী ও...

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
0

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে...

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১...

Next Post

নায়েবের চেয়ারে বসে অফিস চালাচ্ছেন বহিরাগত যুবক!

সর্বেশষ

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ দল

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩০ অপরাহ্ণ
সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In