ঘাটাইল
,
সংবাদ দাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জাকের পার্টির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল আজিজ খান অটল নতুন প্রজন্মের জন্য আশা হয়ে উঠেছেন। তরুণ, শিক্ষিত ও মানবিক এই নেতা ঘাটাইলবাসীর আস্থা ও সমর্থনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। নির্বাচনী প্রচারণায় হাট-বাজার, গ্রাম-মহল্লা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি দেখিয়েছেন রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবার মাধ্যম।
অটল ১৯৯১ সালের ৩ নভেম্বর ঘাটাইল উপজেলার পাড়াকুশারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি মক্তব থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে ধর্মীয় মূল্যবোধে গড়ে ওঠেন। শিক্ষাজীবনে তিনি মানিকপুর সংগ্রামপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল, পোড়াবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে আলিম এবং পরবর্তীতে ফাজিল ও কামিল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকেই আব্দুল আজিজ খান অটল সমাজসেবা ও রাজনীতিতে যুক্ত। ২০০৩ সালে সন্ধানপুর ইউনিয়ন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ২০২১ সাল থেকে টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি অটল দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত। তিনি দরিদ্রদের কম্বল, খাদ্য ও ওষুধ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকের গবাদিপশুর চিকিৎসা ও ধানের বীজ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারির সময়ে তিনি স্বেচ্ছাসেবক দল নিয়ে অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে হাট-বাজার, গ্রাম-মহল্লায় গিয়ে তাদের সমস্যা শোনেন এবং সমাধানের বাস্তব পরিকল্পনা তুলে ধরেন। তরুণ সমাজ ও আলেম সমাজ তাকে সমানভাবে গ্রহণ করেছেন। তার রাজনীতি ক্ষমতার নয়, সেবার—এটাই তার মূল দর্শন।
আব্দুল আজিজ খান অটল ঘাটাইলবাসীর জন্য নতুন আশা, যিনি প্রতিশ্রুতিবদ্ধ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। তার নেতৃত্বে ঘাটাইলকে মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করার স্বপ্নে মানুষ আস্থা রাখছে।











