সখিপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তিনি নিজের শিক্ষকতার পেশা, শিক্ষা, সম্পদ ও মামলার বিবরণ প্রদান করেছেন।
শফিকুল ইসলাম খান এম.এ. পাস, স্ত্রী গৃহিনী। নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নামে তিনটি মামলা ছিল, যেগুলো থেকে তিনি খালাস পেয়েছেন।
হলফনামা অনুযায়ী, শিক্ষকতার পেশা থেকে তার বাৎসরিক আয় ৪ লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা, এবং কৃষি থেকে ২৩ হাজার ৭৬০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ ২১ লাখ ১ হাজার ৭৯ টাকা, ব্যাংকে জমা ১৪ হাজার ৩৫৫ টাকা। এছাড়া উপহার হিসেবে প্রাপ্ত নিজের ও স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ রয়েছে। তার ৩ লাখ ৫ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রীও আছে।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের ও নির্ভরশীলদের তিনতলা ভবন, বানিজ্যিক স্পেস ও ১,১১৫ শতাংশ জমি, যার বর্তমান মূল্য ১ কোটি ৬০ লাখ ৭১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার এক লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার হাউস লোনও রয়েছে।











