খবরবাংলা ডেস্ক :
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কম মাত্রার হওয়ায় ভূমিকম্পটি মৃদু হিসেবে বিবেচিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।
ভোরে হঠাৎ ভূকম্পন অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের ২১ ও ২২ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











