শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নিয়ন্ত্রণহীন শব্দ দূষণে বিপর্যস্ত টাঙ্গাইল শহর, প্রতিরোধে প্রতিকার নেই

ডিসেম্বর ২৪, ২০২৫ — পৌষ ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
নিয়ন্ত্রণহীন শব্দ দূষণে বিপর্যস্ত টাঙ্গাইল শহর, প্রতিরোধে প্রতিকার নেই

নিয়ন্ত্রণহীন শব্দ দূষণে বিপর্যস্ত টাঙ্গাইল শহর, প্রতিরোধে প্রতিকার নেই

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

টাঙ্গাইল জেলা শহরে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে শব্দ দূষণ। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা উপেক্ষা করে সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণায় অতিরিক্ত উচ্চমাত্রার মাইক ও শব্দযন্ত্র ব্যবহারের ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে এই শব্দ দূষণ রোধে এখনো কার্যকর কোনো প্রতিকারমূলক ব্যবস্থা চোখে পড়ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে প্রায় প্রতিদিনই রাজনৈতিক সভা-সমাবেশ ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির প্রচারণায় একাধিক মাইকের হর্ণ ব্যবহার করা হয়, যা কখনো কখনো এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। অথচ এসব স্থাপনার আশপাশেই রয়েছে নজরুল সেনা স্কুল, বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, শিবনাথ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ, কুমুদিনী কলেজ, জামে মসজিদসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। ফলে শিক্ষার্থীদের পাঠদান ও ধর্মীয় কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে।

আরও পড়ুন

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

এছাড়া শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে প্রচারণার কাজে ব্যবহৃত মাইক, ব্যাটারিচালিত অটো ও সিএনজি অটোরিকশার উচ্চ শব্দের হর্ণ, মোটরসাইকেল ও প্রাইভেটকারে হাইড্রলিক হর্ণ ব্যবহারের ফলে যাত্রী ও পথচারীরাও নিয়মিত শব্দ দূষণের শিকার হচ্ছেন। অনেক সময় পারিবারিক অনুষ্ঠান উপলক্ষেও আবাসিক এলাকায় উচ্চমাত্রার শব্দযন্ত্র ও আতশবাজি ব্যবহারে প্রতিবেশীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ (সংশোধিত ২০২৫) অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের ১০০ মিটারের মধ্যে ‘নিরব এলাকা’ ঘোষণা করা হয়েছে, যেখানে শব্দ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধিমালায় অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এর প্রয়োগ খুবই সীমিত বলে অভিযোগ স্থানীয়দের।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ইউসুফ বলেন, একসঙ্গে একাধিক অটোরিকশায় প্রচার মাইক ব্যবহার করায় শহরে অসহনীয় শব্দ তৈরি হচ্ছে। এতে মানুষ চরম বিরক্তির মধ্যে পড়ছে। শব্দ দূষণ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

পরিবেশবাদী সংগঠন সেফ লাইফের সভাপতি রুবেল মিয়া বলেন, টাঙ্গাইল শহর ছোট হলেও এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি। ক্লাস চলাকালীন সময়েও প্রচার মাইক ঘোরাফেরা করায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, হাইড্রলিক হর্ণযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা ও হর্ণ অপসারণ করা হচ্ছে। সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন নাগরিকদের মতে, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও যানবাহনে শব্দযন্ত্র ব্যবহারে নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন না হলে টাঙ্গাইল শহরে শব্দ দূষণের ভয়াবহতা আরও বাড়বে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল শহরটাঙ্গাইল সংবাদনাগরিক দুর্ভোগপরিবেশ অধিদপ্তরপরিবেশ দূষণশব্দ দূষণশব্দ দূষণ আইনস্থানীয় সমস্যা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদারকে বিজয়ী করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে—এমন ঘোষণা দিয়েছেন জোটের নেতৃবৃন্দ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে...

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-০৩ (ঘাটাইল) আসনে ১০ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শহীদ সাদিকুর রহমান সাদিক এর কবর জিয়ারতের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি)...

দেলদুয়ারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

দেলদুয়ারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রস্তুতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায়...

সখীপুরে বিএনপির দোয়া মাহফিলে গিয়ে তোপের মুখে কাদের সিদ্দিকী

সখীপুরে বিএনপির দোয়া মাহফিলে গিয়ে তোপের মুখে কাদের সিদ্দিকী

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে বুধবার (২১ জানুয়ারি) স্থানীয় বিএনপির দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীরউত্তম কাদের সিদ্দিকী তোপের মুখে পড়েন। ঘটনাটি ঘটে সখীপুর পৌর...

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। কমিটিতে...

Next Post
মির্জাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী রিয়াদ খান আটক

মির্জাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী রিয়াদ খান আটক

সর্বেশষ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?