টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলে বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করেছে র্যাব-১৪, সিপিসি-৩। বুধবার সকালে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন প্রেসব্রিফিংয়ে জানান, র্যাব-১৪ এর অধিনায়কের নির্দেশনায় ১০টি বিশেষ টহল টিম অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
র্যাব জানিয়েছে, নির্বাচনকে ঘিরে নাশকতা প্রতিরোধ, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা মাঠে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন উপজেলায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং মধুপুর উপজেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী এলাকায় সংঘাত ও সহিংসতা এড়াতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।











