সোমবার, জুন ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home গণমাধ্যম ও মতামত

প্রকাশিত সংবাদ প্রত্যাহারে শীর্ষে প্রথম আলো দ্বিতীয় কালবেলা

জুন ২৯, ২০২৫ — আষাঢ় ১৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
in গণমাধ্যম ও মতামত, জাতীয়, বিশেষ সংবাদ
A A
প্রকাশিত সংবাদ প্রত্যাহারে শীর্ষে প্রথম আলো দ্বিতীয় কালবেলা

প্রকাশিত সংবাদ প্রত্যাহারে শীর্ষে প্রথম আলো দ্বিতীয় কালবেলা

নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করে ভুয়া (ফেইক) হওয়ার কারণে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে নেয়ার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে প্রথম আলো। দ্বিতীয় স্থানে দৈনিক কালবেলা এবং তৃতীয় স্থানে রয়েছে দৈনিক ইত্তেফাক। শনিবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়।

এই গবেষণাটি করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্পের পরামর্শক মামুন অর রশীদ। তার গবেষণার শিরোনাম ছিল ‘বাংলাদেশের গণমাধ্যমের সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি’।

আরও পড়ুন

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্পের পরামর্শক মামুন অর রশীদ। প্রবন্ধের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব। সেমিনারটি সঞ্চালনা করেন পিআইবির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মোর্শেদ।

গবেষণায় যা বলা হয় –

গবেষণায় বলা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের গণমাধ্যমে ভুয়া (ফেইক) খবর প্রকাশের প্রবণতা বেড়েছে। এ প্রবণতা এতোটাই বেড়েছে যে, মূলধারার শীর্ষস্থানীয় গণমাধ্যমেও ভুয়া (ফেইক) খবরের ছড়াছড়ি।

গণমাধ্যমগুলো সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের চেয়ে ভাইরাল হওয়ার দিকেই মনোযোগ বেশি দিচ্ছে। এ ধরনের খবর গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। ভাইরাল নিউজের বাণিজ্যিক ও আর্থিক মূল্য বিবেচনায় এমনটা করা হচ্ছে, বলা হয় গবেষণাপত্রে।

ভুয়া (ফেইক) খবর প্রকাশের পর নিউজ প্রত্যাহারের তালিকায় অন্য গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে দৈনিক যুগান্তর, ডেইলি স্টার, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ, দৈনিক কালের কণ্ঠ, যমুনা টিভি, বিবিসি বাংলা, চ্যানেল২৪বিডি, সময় নিউজ, জাগো নিউজ২৪, বাংলানিউজ২৪, দৈনিক জনকণ্ঠ, ঢাকা ট্রিবিউন, টিবিএস, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক ইনকিলাব, আইটিভি (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সময়ের কণ্ঠস্বর, একাত্তর টিভি, এনটিভি ওয়েব, যায়যায়দিন, আমাদের সময়, সময়ের আলো, বিডি প্রতিদিন।

প্রকল্প পরামর্শকের কথা –

প্রকল্পের পরামর্শক মামুন অর রশীদ বলেন, ‘এটি আমার নিজস্ব গবেষণা কর্ম, গত জানুয়ারি থেকে চলতি জুন মাস নাগাদ গবেষণায় এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণা কর্মটি জার্নালে প্রকাশের জন্য আরো তথ্য হালনাগাদ করা হচ্ছে।’ গবেষণায় ফ্যাক্ট-চেক সাইট থেকে নেয়া ছয় মাসের স্ক্র্যাপ ডেটা, মূলধারার গণমাধ্যমের ৬৯৪টি পৃথক ডেডলিংকসহ ৫টি পদ্ধতির কথা উল্লেখ করা হয়।

প্রধান অতিথি যা বলেন –

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে। এক দল কিংবা দলের প্রার্থী অপর দল কিংবা দলের প্রার্থীর বিরুদ্ধে নানা অপতথ্য ছড়াতে পারে।

তিনি বলেন, বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য মানুষ বেশি পছন্দ করে, ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি অনেকটাই বেড়েছে।

ফয়েজ আহমদ আরও বলেন, বর্তমানে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যের চেয়ে ভাইরাল হওয়ার দিকেই মনোযোগ বেশি। এ ধরনের খবর গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়। ভাইরাল নিউজের বাণিজ্যিক ও আর্থিক মূল্য আছে বলে সেটা করা হচ্ছে। এই চিন্তাধারা থেকে বের হওয়া না গেলে দেশের গণমাধ্যমগুলো বিশ্বাসযোগ্যতা হারাবে। সংকটের মধ্যে পড়বে গোটা জাতি। মূলধারার গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা হারালে সে জায়গাটা নেবেন কনটেন্ট মেকার বা ব্লগাররা। তারা বিকল্প গণমাধ্যম হিসেবে দাঁড়িয়ে যাবেন। এ সংকট মোকাবিলায় গণমাধ্যম মালিক ও ম্যানেজমেন্টকে ডিজিটাল ভেরিফিকেশন এবং ফ্যাক্ট চেকিংয়ে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

আরো যারা বক্তব্য রাখেন –

এতে বক্তব্য রাখেন- আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাছির জামাল, প্রথমা প্রকাশনার প্রধান সমন্বয়কারী মশিউল আলম, একাত্তর টিভির সিওও শফিক আহমেদ, যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক, যমুনা টিভির মাহফুজ মিশু প্রমুখ।

সংবাদমাধ্যমে অপতথ্য মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত বিনিয়োগের বিষয়গুলোকে তুলে ধরা হয়।

সভার সভাপতি যা বলেন –

সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সূচনা বক্তব্যে বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের সাংবাদিকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘রাষ্ট্র নিজে মিথ্যার কারখানায় পরিণত হয়েছিল এবং সংবাদমাধ্যম হয়ে দাঁড়িয়েছিল তার ফেরিওয়ালা।’ গ্রেপ্তার, নির্যাতন, গুমের ঘটনা ঘটানোর জন্য শিকারি সাংবাদিকতা করা হয়েছিল এবং বিবিএস থেকে মিথ্যা তথ্য ছড়ানো হত বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৫ বছরে দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষীণ ধারা ছিল বলে মনে করেন ফারুক ওয়াসিফ। তিনি বলেন, অপতথ্যকে শুধু ফ্যাক্টচেক দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। এটাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সেমিনারটি সঞ্চালনা করেন পিআইবির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মোর্শেদ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমদ্বিতীয় কালবেলাপ্রকাশিত সংবাদ প্রত্যাহারে শীর্ষে প্রথম আলোবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে কালিহাতী উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৭ জুন) জাতীয়...

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
0

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ইন্ডিয়ান...

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
0

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তবে চলতি বছরের প্রথম চার মাসে এই বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এ সময়ে...

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
0

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি হাজি। রবিবার (২৯ জুন) পর্যন্ত মোট ২০৪টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। তাদের...

পে স্কেলের গেজেট কবে? যা জানা গেল

পে স্কেলের গেজেট কবে? যা জানা গেল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। তবে পুরো পে স্কেল...

Next Post
মধুপুরের বনে ঘোড়া জ'বাই করে গরুর মাংস বিক্রির চেষ্টা কসাই আ'টক

মধুপুরের বনে ঘোড়া জ'বাই করে গরুর মাংস বিক্রির চেষ্টা কসাই আ'টক

সর্বেশষ

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In