রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : উপদেষ্টা রিজওয়ানা

জানুয়ারি ২১, ২০২৬ — মাঘ ৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
in জাতীয়
A A
প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : উপদেষ্টা রিজওয়ানা

প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : উপদেষ্টা রিজওয়ানা

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের আমলাতন্ত্রে ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করে পদোন্নতির সংস্কৃতি ভাঙতেই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। তিনি বলেন, “একজন সরকারি কর্মকর্তা কোনো দলের নয়; তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, জনগণের সেবক।”

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে অনুষ্ঠিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কর্মকর্তা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে অভিহিত হয়, কিন্তু সরকারি দায়িত্ব পালনের সময় এমন কোনো প্রভাব থাকা উচিত নয়। তিনি উল্লেখ করেন, দেশের আমলাতন্ত্র দীর্ঘদিন ধরে নেতা তুষ্টিতে অভ্যস্ত হয়ে পড়েছে। “ক্ষমতাসীন নেতাকে খুশি করতে পারলেই পদোন্নতি নিশ্চিত—এই মনোভাব প্রশাসনকে দুর্বল করেছে। এই সিস্টেম ভাঙতেই হ্যাঁ ভোট দিতে হবে।”

সরকারি কর্ম কমিশন সম্পর্কেও তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা পাস করলেও পরে তাদের দলীয় রঙে রাঙিয়ে দেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং ব্যক্তি পূজা নয়, জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত হবে।

উপদেষ্টা সংসদীয় ব্যবস্থার সমালোচনা করে বলেন, সংসদে জনগণের স্বার্থে আইন প্রণয়নের পরিবর্তে ব্যক্তি বন্দনা ও দলীয় আনুগত্য প্রাধান্য পাচ্ছে। তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোট হলে স্পিকার সরকার দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, যা সংসদে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীত্বে ১০ বছরের সীমা নির্ধারণ হলে রাজনৈতিক দলগুলো নতুন নেতৃত্ব গড়ে তুলতে বাধ্য হবে। একই মুখ বারবার ক্ষমতায় থাকার কারণে নতুন নেতৃত্ব বিকশিত হয় না, কিন্তু সীমা নির্ধারণের মাধ্যমে রাজনীতিতে তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে।

বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ তুলে তিনি বলেন, গুরুতর অপরাধের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমা পেতে পারেন, যা রাষ্ট্রের জন্য ভয়ংকর। তিনি জানান, “আমরা দুষ্টের দমন করব, সৃষ্টের পালন করব—এই নীতিতেই রাষ্ট্র চলবে।”

আগামী গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যতে কোনো নির্বাচন শুধু দলীয় সরকারের অধীনে হবে না। এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ বাংলাদেশের রূপ নির্ধারণ করবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গণভোট ২০২৬নির্বাচনী প্রচারণাফরিদপুর সংবাদবাংলাদেশের আমলাতন্ত্রভোটার উদ্বুদ্ধকরণরাষ্ট্রক্ষমতার ভারসাম্যসরকারি কর্মকর্তাসৈয়দা রিজওয়ানা হাসানহ্যাঁ ভোট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এড. ফরহাদ ইকবালের হরিণ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর জেনালের মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এ...

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও...

নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮...

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪৬ অপরাহ্ণ
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকৃত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যেই দেশে পৌঁছেছে। শনিবার প্রবাসী...

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ — মাঘ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:১২ পূর্বাহ্ণ
0

কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি নির্র্বাচনে দল নিয়ে না দাঁড়ালেও সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন করেছি। কেন করেছি? আহমেদ আযমের চেয়ে সালাউদ্দিন আলমগীর ভালো...

Next Post
বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

সর্বেশষ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?