শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% রিবেট, খরচ নিয়ন্ত্রণে যেসব সুবিধা

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
in জাতীয়
A A
প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% রিবেট, খরচ নিয়ন্ত্রণে যেসব সুবিধা

প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% রিবেট, খরচ নিয়ন্ত্রণে যেসব সুবিধা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ এবং গ্রাহকদের প্রিপেইড মিটার ব্যবহারে উৎসাহিত করতে রিচার্জ করা অর্থের ওপর ০.৫ শতাংশ রিবেট দিচ্ছে সরকার। এ ব্যবস্থায় গ্রাহক আগাম টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। পাশাপাশি মিটারের ব্যালেন্স ও ব্যবহারের হিসাব দেখে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংকের বুথ এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার ভেন্ডিং স্টেশন থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করা যায়। মিটারের ব্যালেন্স কমে এলে সতর্কসংকেত পাওয়া যায়। নির্ধারিত ‘ফ্রেন্ডলি আওয়ারে’ ব্যালেন্স শেষ হলেও জরুরি ক্রেডিট সুবিধার মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

আরও পড়ুন

এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

প্রিপেইড মিটারে মাস শেষে বড় অঙ্কের বিল আসার আশঙ্কা তুলনামূলক কম থাকে। রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা সালেহ হাসান বাসসকে বলেন, মাসের শুরুতে কত টাকা রিচার্জ করছেন, সেই হিসাব ধরে বিদ্যুৎ ব্যবহার করেন তিনি। মিটারে অবশিষ্ট টাকা দেখা যায় বলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের বিষয়েও সচেতন হয়েছেন।

বগুড়ার নেসকো গ্রাহক মুজাহিদ শেখ বলেন, আগে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসবে, তা বুঝতে পারতেন না। প্রিপেইড মিটার স্থাপনের পর এখন পরিকল্পনা অনুযায়ী রিচার্জ করছেন। তাঁর মতে, বিদ্যুতের মূল খরচ একই থাকলেও সচেতনভাবে ব্যবহার করলে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রিপেইড মিটারে যেসব সুবিধা

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মতে, প্রিপেইড মিটার ব্যবহারে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেওয়া এবং বিল তৈরি ও বিতরণের প্রয়োজন কমে। এতে জনবল ও যাতায়াত ব্যয় সাশ্রয় হয়। পাশাপাশি অগ্রিম রাজস্ব আদায়, সিস্টেম লস কমানো, লোড ব্যবস্থাপনা এবং বিলিংয়ের নির্ভুলতা বাড়াতে এ ব্যবস্থা ভূমিকা রাখে। ভাড়াটিয়া ও সরকারি আবাসনে বিল পরিশোধসংক্রান্ত জটিলতা কমাতেও এটি সহায়ক হতে পারে।

প্রিপেইড সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা জামানত দিতে হয় না বলে বিদ্যুৎ বিভাগের তথ্যে উল্লেখ করা হয়েছে। তবে আবাসিক গ্রাহকের অনুমোদিত প্রতি কিলোওয়াট লোডের জন্য মাসে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। বিতরণ সংস্থার সরবরাহ করা সিঙ্গেল ফেজ মিটারের মাসিক ভাড়া ৪০ টাকা এবং থ্রি ফেজ মিটারের ভাড়া ২৫০ টাকা। প্রথম রিচার্জের সময় এসব চার্জ সমন্বয়ের পর অবশিষ্ট অর্থের ওপর ০.৫ শতাংশ রিবেট যোগ হয়।

প্রিপেইড মিটার নিয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম বাসসকে বলেন, প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের উদ্বেগ ও সমস্যা কমাতে সচেতনতা বাড়ানো জরুরি। বিতরণ সংস্থাগুলো প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রমের মাধ্যমে মিটারের ব্যবহারবিধি এবং সুবিধাগুলো তুলে ধরতে পারে।

বিভিন্ন বিতরণ সংস্থায় প্রিপেইড মিটারের ব্যবহার

প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রায় ২০ লাখ গ্রাহকের মধ্যে ১২ লাখ প্রিপেইড মিটার ব্যবহার করছেন। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ২৩ লাখের বেশি গ্রাহকের মধ্যে এ সংখ্যা প্রায় ১৪ লাখ।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ১৪ লাখ ১১ হাজার ৪৩০ গ্রাহকের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৩৮১ জন প্রিপেইড মিটার ব্যবহার করছেন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৭ লাখ ৫৫ হাজার ৯১৪ গ্রাহকের মধ্যে এ সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ৬২৭। অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় ৩ কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ১৫ লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এসেছেন।

নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। ইতিমধ্যে নেসকোর ৬০ শতাংশের বেশি গ্রাহকের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, রিবেটসহ বিভিন্ন সুবিধার কারণে প্রিপেইড মিটারে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহারও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

প্রিপেইড মিটারসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯ চালু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ০.৫ শতাংশ রিবেটডিপিডিসিডেসকোনেসকোপ্রিপেইড মিটারবিদ্যুৎ বিভাগবিদ্যুৎ বিলবিদ্যুৎ সাশ্রয়

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৩ অপরাহ্ণ
0

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র জমা দিতে হবে, তা নির্ভর...

ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৭ অপরাহ্ণ
0

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে কারা অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন এবং কোন শর্তে বাদ পড়বেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে...

ডেঙ্গু পরিস্থিতি দেখতে উত্তরা হাসপাতাল ও কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি দেখতে উত্তরা হাসপাতাল ও কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
0

রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ...

ডা. খালিদুজ্জামানকে নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

ডা. খালিদুজ্জামানকে নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
0

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামান রাজপথের আন্দোলনে অংশ নেননি...

আজ ও কাল মহাসপ্তমী

আজ ও কাল মহাসপ্তমী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী আজ শনিবার (১৭ অক্টোবর)। এ বছর তিথিচক্র অনুযায়ী আগামীকালও সপ্তমী তিথি থাকবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাসপ্তমী দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ...

Next Post
ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

সর্বেশষ

ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন: অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না

ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন: অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আধুনিক প্রযুক্তি বিমক্স প্রদর্শনীতে

কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আধুনিক প্রযুক্তি বিমক্স প্রদর্শনীতে

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৩ অপরাহ্ণ
এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৩ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৭ অপরাহ্ণ
প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% রিবেট, খরচ নিয়ন্ত্রণে যেসব সুবিধা

প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% রিবেট, খরচ নিয়ন্ত্রণে যেসব সুবিধা

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In