খবর বাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা আগের দামের থেকে ৫ হাজার ২৪৯ টাকা বেশি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬২,৪৪০ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০,৪৮৪ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪,৭৩৪ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭৬,৫৯৩ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এছাড়া রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন রুপার দাম:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ৭,৭৫৭ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ৭,৪০৭ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ৬,৩৫৭ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪,৭৮২ টাকা
-
তথ্য সূত্র : কালের কণ্ঠ











