খবর বাংলা ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত বর্তমানে অনেকটা স্থিতিশীল হলেও এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয়।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাস্তবতার পরিপ্রেক্ষিতে বর্তমানে সুদহার কমানো সম্ভব নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহযোগিতা ছাড়া সরকার একার পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, “নীতি নির্ধারণে জনপ্রিয়তার চাপে নয়, দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।”
অর্থ উপদেষ্টা তার ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে বলেন, “আমি নিশ্চিত নই ভবিষ্যতে ব্যর্থ প্রতিষ্ঠানে যাব কি না, তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হব বলে মনে করি না। কিছু কাজের ফল দর্শকরা দেখতে পাবেন।”
তিনি অনুষ্ঠানে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং উল্লেখ করেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











