বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বৈশাখের দাবদাহে নাগরপুরে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য

এপ্রিল ২৮, ২০২৬ — বৈশাখ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
বৈশাখের দাবদাহে নাগরপুরে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য

বৈশাখের দাবদাহে নাগরপুরে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য

প্রতিবেদন:
মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ

বৈশাখের তীব্র দাবদাহে যখন জনজীবন প্রায় অতিষ্ঠ, ঠিক সেই সময় প্রকৃতি যেন নাগরপুরকে সাজিয়েছে এক ভিন্ন রূপে। উপজেলার বিভিন্ন সড়ক, মোড় এবং ধলেশ্বরী নদীর তীরজুড়ে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়া ফুলের রক্তিম আভা। নীল আকাশ আর সবুজ পাতার ফাঁকে এই লাল রঙ যেন জ্বলন্ত আগুনের শিখার মতো চারপাশে ছড়িয়ে দিচ্ছে দৃষ্টিনন্দন সৌন্দর্য।

সরেজমিনে দেখা গেছে, নাগরপুর সদরসহ বিভিন্ন এলাকায় সড়কের ধারে সারি সারি কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে ভরে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল লাল ছাতা মাথার ওপর ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে ঝরে পড়া ফুলগুলো রাস্তার ওপর লাল গালিচার মতো বিছিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে, যা পথচারীদের ক্লান্তি দূর করে এনে দিচ্ছে প্রশান্তি।

আরও পড়ুন

গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

স্থানীয় প্রবীণ বাসিন্দা মোঃ জব্বার আলী বলেন,”আগে নাগরপুরে কৃষ্ণচূড়া গাছের সংখ্যা অনেক বেশি ছিল। সময়ের সাথে তা কিছুটা কমে গেলেও বৈশাখ এলে এখনো এই ফুলে ভরা গাছগুলো মনকে নাড়া দেয়। এই প্রচণ্ড গরমেও ফুলগুলোর দিকে তাকালে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। কৃষ্ণচূড়া আমাদের ঐতিহ্যের অংশ।”

তরুণ প্রজন্মের অনুভূতি তুলে ধরে শিক্ষার্থী মোঃ রায়হান জানায়,”স্কুলে যাওয়ার পথে কৃষ্ণচূড়ার নিচ দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। মনে হয় প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। সবুজের মাঝে এই লাল রঙ আমাদের মনকে সতেজ করে তোলে।”

স্থানীয় চা বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, “দুপুরের প্রচণ্ড গরমে অনেকেই আমার দোকানের পাশের কৃষ্ণচূড়া গাছের নিচে এসে বসেন। এই গাছের ছায়া মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে আসে। এতে করে পরিবেশটাও প্রাণবন্ত হয়ে ওঠে।”

উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান বলেন—”কৃষ্ণচূড়া গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, এর বিস্তৃত শাখা-প্রশাখা তীব্র রোদে ছায়া দিয়ে স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি রাস্তার পাশের মাটির ক্ষয় রোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা পরিকল্পিতভাবে দেশীয় গাছ রোপণে গুরুত্ব দিচ্ছি।”

নাগরপুরের পরিবেশ সচেতন মহলের মতে, কৃষ্ণচূড়াসহ দেশীয় বৃক্ষ সংরক্ষণ এবং নতুন করে চারা রোপণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। প্রকৃতির রুদ্রতা ও সৌন্দর্যের অপূর্ব মিশেলে কৃষ্ণচূড়া আজও নাগরপুরবাসীর মনে জাগিয়ে রাখছে নতুনের উদ্দীপনা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কৃষ্ণচূড়া ফুলকৃষ্ণচূড়ার সৌন্দর্যটাঙ্গাইল খবরধলেশ্বরী নদীনাগরপুরনাগরপুর সংবাদনাগরপুরের প্রকৃতিবৈশাখের প্রকৃতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৭ অপরাহ্ণ
0

খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে বুধবার (১০ জুন) ঝাওয়াইল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের...

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে, ইউএনডিপির সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার...

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ভেজাল ডিজেল উৎপাদন ও অবৈধভাবে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি...

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে দুই চোখ হারানো হিমেলের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন)...

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ছড়িয়ে...

Next Post
টাঙ্গাইল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৪

টাঙ্গাইল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৪

সর্বেশষ

বাজেটে নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে কত?

বাজেটে নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে কত?

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৭ অপরাহ্ণ
কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In