রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ভাসানীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন টুকু

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
ভাসানীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন টুকু

ভাসানীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন টুকু

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকদের টুকু বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি ধানের শীষ প্রতীক উপহার দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

আরও পড়ুন

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে টুকু বলেন, টাঙ্গাইল সদরের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ।
তিনি জানান, নির্বাচিত হলে যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে সেতু স্থাপন, শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ কিশোরগ্যাং, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে কাজ করবেন।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই একটি নতুন টাঙ্গাইল উপহার দেব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় সাবেক নির্বাহী সদস্য ও টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল্লাহ হিল কাফি (শাহেদ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২০২৬ জাতীয় নির্বাচনটাঙ্গাইল-৫ধানের শীষনির্বাচনী প্রচারণাবাংলাদেশ রাজনীতিবিএনপিভোটার উদ্যোগমাওলানা ভাসানীসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এড. ফরহাদ ইকবালের হরিণ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর জেনালের মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এ...

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা এলাকায় গণভোজের আয়োজন করায় বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) ভ্রাম্যমাণ আদালত...

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

রাজধানীতে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত...

টাঙ্গাইলের দুই আসন বৈষম্য দূর করতে চান বীথি, নিপা চান সেবক হতে

টাঙ্গাইলের দুই আসন বৈষম্য দূর করতে চান বীথি, নিপা চান সেবক হতে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার নিকটবর্তী টাঙ্গাইল জেলার আটটি আসনে মোট ৪৫ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে দুই নারী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তারা হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের...

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
0

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না। তিনি বলেন, সব সমস্যার...

Next Post
বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক

বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রুবেল সভাপতি, মাসুদ সম্পাদক

সর্বেশষ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?