মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রিয়াদ খান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক কর্মীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক রিয়াদ খান উয়ার্শী গ্রামের শহীদুজ্জামান খানের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে পরিচিত।
মির্জাপুর থানার উপপরিদর্শক হাদিউজ্জামান জানান, রিয়াদ খান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আগে মারামারির একটি মামলা রয়েছে এবং তিনি ওই মামলায় জামিনে ছিলেন।
তিনি আরও জানান, কোন মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











