শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, বিশেষ সংবাদ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

প্রতিবেদন:
বিশেষ প্রতিবেদক :

দেশের অনলাইনভিত্তিক ব্যবসাকে কর ব্যবস্থার আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব প্রতিষ্ঠানের বড় অংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। ফলে অনলাইন ব্যবসার প্রকৃত লেনদেন ও রাজস্ব কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি জোরদার করা হচ্ছে।

এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য চিহ্নিত প্রায় ২৭ হাজার প্রতিষ্ঠানের তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

আরও পড়ুন

সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অলস টাকা আছে সরকারি ব্যাংকে, উদ্যোক্তা রয়েছে বিনিয়োগ সংকটে

ভ্যাট গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিহ্নিত অধিকাংশ প্রতিষ্ঠানেরই বিআইএন নেই। এমনকি এসব প্রতিষ্ঠানের অনেকেই আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়ম-কানুন সম্পর্কে যথেষ্ট অবগত নয়।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে বিপুলসংখ্যক ব্যবসা এখনো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঘরে বসে অনলাইনে পণ্য বিক্রি করা ক্ষুদ্র উদ্যোক্তাও রয়েছেন। অনেকের মধ্যে ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা বা আগ্রহ তৈরি হয়নি। আবার অনেক ব্যবসায়ীকে সহজে শনাক্তও করা যায় না।

ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কমিশনারেটগুলো এখন পাঠানো তথ্য যাচাই-বাছাই করবে। যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগতে পারে।

ই-কমার্স ও কুরিয়ার সার্ভিস খাত নিয়ে পরিচালিত একটি গবেষণার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় এ দুটি খাতকে রাজস্ব আহরণের ক্ষেত্রে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করা হয়।

ভ্যাট গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতে, পৃথকভাবে একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ খুব বেশি নাও হতে পারে। কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠানের সম্মিলিত লেনদেন বিবেচনায় নিলে এই খাতের আর্থিক কর্মকাণ্ডের আকার অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের প্রকৃত আর্থিক প্রবাহ ও ব্যবসায়িক কার্যক্রম সরকারি হিসাবের মধ্যে প্রতিফলিত হবে। এর ফলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এক কর্মকর্তা বলেন, একটি প্রতিষ্ঠানের টার্নওভার হয়তো তুলনামূলকভাবে ছোট। কিন্তু পুরো খাতের সম্মিলিত আর্থিক কর্মকাণ্ড হিসাব করলে এর পরিমাণ উল্লেখযোগ্য।

এদিকে অনলাইন খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মের বিক্রয় তথ্যের সঙ্গে ভ্যাট রিটার্নের তথ্য মিলিয়ে ২৯টি রেস্তোরাঁর লেনদেনে বড় ধরনের অসঙ্গতি পেয়েছে ভ্যাট প্রশাসন।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ২০২৬ সালের আগস্ট মাসের জন্য নির্বাচিত এসব রেস্তোরাঁর দাখিল করা ভ্যাট রিটার্ন পর্যালোচনা করে। একই সময়ে ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রয় তথ্যের সঙ্গে রিটার্নে দেখানো বিক্রয়ের তুলনা করা হয়।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, বেশ কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত মোট বিক্রয়ের তুলনায় ভ্যাট রিটার্নে উল্লেখযোগ্যভাবে কম বিক্রয় দেখিয়েছে। ফলে তাদের প্রকৃত বিক্রয়, ভ্যাট রিটার্নে ঘোষিত লেনদেন এবং সরকারি হিসাবে প্রতিফলিত রাজস্বের মধ্যে পার্থক্য থাকার বিষয়টি সামনে এসেছে।

ভ্যাট প্রশাসনের এই অনুসন্ধানের মাধ্যমে অনলাইন ব্যবসা ও ফুড ডেলিভারি খাতের আর্থিক লেনদেনের ওপর নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ই-কমার্সএনবিআররাজস্ব

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৪ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এক বিশাল...

অলস টাকা আছে সরকারি ব্যাংকে, উদ্যোক্তা রয়েছে বিনিয়োগ সংকটে

অলস টাকা আছে সরকারি ব্যাংকে, উদ্যোক্তা রয়েছে বিনিয়োগ সংকটে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪২ পূর্বাহ্ণ
0

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বাড়ছে, কিন্তু সেই অর্থের বড় অংশই ঋণে রূপান্তরিত হচ্ছে না। ফলে একদিকে এসব ব্যাংকে তারল্য বাড়ছে, অন্যদিকে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন...

ডলারসংকটে অস্থির বৈদেশিক মুদ্রার বাজার

ডলারসংকটে অস্থির বৈদেশিক মুদ্রার বাজার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

ডলারসংকটের কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয় প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় বাজারে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া...

জ্বালানি সংকটে বাড়ছে ব্যয়, কমছে উৎপাদন ও বিনিয়োগ

জ্বালানি সংকটে বাড়ছে ব্যয়, কমছে উৎপাদন ও বিনিয়োগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
0

বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, উচ্চ সুদহার, কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় এবং ব্যাংকিং খাতের নানা জটিলতায় চাপে পড়েছে দেশের মাঝারি ও বৃহৎ শিল্প-কারখানা। উৎপাদন সক্ষমতার বড় অংশ অব্যবহৃত...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে...

সর্বেশষ

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ অপরাহ্ণ
মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In