খবর বাংলা ডেস্ক :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগের মতোই ৫০ শতাংশ হারে উৎসব ভাতা বহাল থাকছে।
শনিবার (৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে জানানো হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তা অনুমোদন না পাওয়ায় ভাতা বৃদ্ধির সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











