শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ দুর্নীতি

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা

শুটার ফয়সালের বাবা-মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডিসেম্বর ১৮, ২০২৫ — পৌষ ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
in অপরাধ দুর্নীতি, আইন আদালত
A A
শুটার ফয়সালের বাবা-মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শুটার ফয়সালের বাবা-মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রতিবেদন:
খবর বাংলা
,
ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় শুটার ফয়সালের বাবা ও মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোছা. হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে তারা জানান, ঘটনার পর অভিযুক্তদের পালাতে সহায়তা করা এবং ব্যবহৃত অস্ত্র গোপনে সহযোগিতা করেছিলেন তারা। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

এর আগে বিকেলে পুলিশ তাদের আদালতে হাজির করে। পরে বিচারকের নির্দেশে খাসকামরায় নেওয়া হয়। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-১০ ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করে। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, চার সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। তিনি নিয়মিত রাজধানীর আগারগাঁও এলাকায় বোন জেসমিন আক্তারের বাসায় যাতায়াত করতেন। ঘটনার রাতে একটি ব্যাগ নিয়ে ওই বাসায় প্রবেশ করেন ফয়সাল। পরে একটি কালো ব্যাগ বাসার চিপা দিয়ে ফেলে দেন এবং পরে তা আবার উদ্ধার করা হয়। একই সময় নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি মায়ের কাছে রেখে যান।

পরবর্তীতে নিরাপত্তাজনিত শঙ্কায় তিনি আগারগাঁও ছেড়ে মিরপুর হয়ে শাহজাদপুরে যান এবং সেখানে আত্মীয়ের বাসায় অবস্থান নেন। এ সময় পালাতে ব্যবহৃত ব্যাগ বহনের জন্য তার বাবা একটি সিএনজি ভাড়া করে দেন এবং কিছু অর্থ সহায়তা করেন। পরে তারা কেরানীগঞ্জে ছোট ছেলের বাসায় যান এবং সেখান থেকে নতুন দুটি মোবাইল সিম সংগ্রহ করে ব্যবহার শুরু করেন বলে তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় চলার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন। পরে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত হিসেবে ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে শনাক্ত করা হয়েছে। এ মামলায় ফয়সালের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে ফয়সালকে পালাতে গাড়ি দিয়ে সহায়তার অভিযোগে মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলের তিন দিনের রিমান্ডও অনুমোদন দেওয়া হয়েছে।

তথ্য সূত্র : দেশ রূপান্তর

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আদালত সংবাদইনকিলাব মঞ্চডিবি পুলিশঢাকা অপরাধ সংবাদফয়সাল করিম মাসুদবাংলাদেশ আইনশৃঙ্খলাশরিফ ওসমান হাদিহাদি হত্যাচেষ্টা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
0

চরম জনবল সংকটে সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাগজ-কলমে ৫০ শয্যা হলেও এখনো চলছে ৩১ শয্যার আদলে। ৩ লাখ মানুষের চিকিৎসা সেবায় মাত্র দুজন মেডিকেল অফিসার ও ইউনিয়নভিত্তিক...

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

গুম করে শতাধিক মানুষ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিপক্ষের অব্যাহতির আবেদন...

মমতাজের ঢাকা-মানিকগঞ্জের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দ

মমতাজের ঢাকা-মানিকগঞ্জের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ...

শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে...

অভিযোগপত্র পর্যালোচনায় সময় পেল বাদীপক্ষ

অভিযোগপত্র পর্যালোচনায় সময় পেল বাদীপক্ষ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ — পৌষ ২৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় পেয়েছে বাদীপক্ষ। সোমবার (১২ জানুয়ারি) মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের...

Next Post
হাজারীবাগে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

হাজারীবাগে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

সর্বেশষ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?