রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

সানেম জরিপ: তরুণদের ভোটে এগিয়ে বিএনপি রাজনীতিতে আগ্রহ কম

জুলাই ৮, ২০২৫ — আষাঢ় ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ
in রাজনীতি
A A
সানেম জরিপ: তরুণদের ভোটে এগিয়ে বিএনপি রাজনীতিতে আগ্রহ কম

সানেম জরিপ: তরুণদের ভোটে এগিয়ে বিএনপি রাজনীতিতে আগ্রহ কম

বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অবস্থান, ভাবনা ও প্রত্যাশার একটি সমকালীন চিত্র তুলে ধরেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর সাম্প্রতিক জরিপ। ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা গেছে, আগামী জাতীয় নির্বাচনে তরুণদের ভোটে সবচেয়ে এগিয়ে আছে বিএনপি।

তরুণ ভোটারদের ৩৮.৭৬ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের ভোটের হার ২১.৪৫ শতাংশ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃতীয় অবস্থানে রয়েছে, ১৫.৮৪ শতাংশ তরুণ তাদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

সোমবার (৭ জুলাই) ঢাকার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষা ও জুলাই আন্দোলনের পর রাজনৈতিক প্রেক্ষাপট’ শিরোনামে জরিপটি পরিচালিত হয়।

জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ১৫.০২ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিতে চান, জাতীয় পার্টিকে ভোট দিতে চান ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য ধর্মীয় দলকে ভোট দিতে চান ৪.৫৯ শতাংশ তরুণ।

নারী ও পুরুষ ভোটারের মধ্যে সমর্থনের পার্থক্যও দেখা গেছে। পুরুষদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চান ৪০ শতাংশ, জামায়াতকে ২২.২১ শতাংশ ও এনসিপিকে ১৪.৪৪ শতাংশ। নারীদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ৩৭.০৩ শতাংশ, জামায়াত ২০.৫৭ শতাংশ ও এনসিপি ১৭.৪৭ শতাংশ।

শহর-গ্রামের বিচ্ছিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, শহরে বিএনপির সমর্থন ৩৯.৭৭ শতাংশ, জামায়াতের ২১.৬৬ শতাংশ ও এনসিপির ১৬.২৮ শতাংশ। গ্রামে বিএনপির সমর্থন কিছুটা কম (৩৭.৭২ শতাংশ) হলেও আওয়ামী লীগের প্রতি গ্রামীণ সমর্থন কিছুটা বেশি (১৬.৬২ শতাংশ) যা শহরে ১৩.৪৬ শতাংশ। তবে সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না এমন তরুণের হার ৮২.৭ শতাংশ। তারা রাজনৈতিক সহিংসতা ও আদর্শের অভাবকে এর মূল কারণ হিসেবে দেখছেন। মাত্র ৩.২ শতাংশ তরুণ সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

রাজনীতিতে সহিংসতা নিয়ে ৫৮.৭ শতাংশ এবং দুর্নীতি ও আদর্শের সংকট নিয়ে ৫৬.৪ শতাংশ তরুণ উদ্বেগ প্রকাশ করেছেন।জরিপে সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলো তরুণদের জীবনে কীভাবে প্রভাব ফেলছে, তাও উঠে এসেছে। মব জাস্টিস বা গণপিটুনির বিষয়ে ৭১.৫ শতাংশ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ৩৪.৫ শতাংশ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে ৫৩.৬ শতাংশ তরুণ উদ্বিগ্ন।
পেশা ও জীবিকা নিয়ে ৩৬.৯৯ শতাংশ সরকারি চাকরি করতে চান, আর ২৬.৪১ শতাংশ ব্যবসার দিকে ঝুঁকতে চান বলে জানিয়েছেন।

শিক্ষা খাতে সংস্কারকে ৯৪ শতাংশ তরুণ জরুরি মনে করলেও, সংস্কার বিষয়ক সচেতনতা মাত্র ২.৩ শতাংশের মধ্যে রয়েছে। তথ্য-প্রযুক্তির এই যুগে তরুণদের ৮৭.৪ শতাংশ খবর পান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। টেলিভিশনের মাধ্যমে খবর পান ৪৭.৭ শতাংশ এবং মাত্র ১৩ শতাংশ খবর পান পত্রিকা থেকে।

বিশ্লেষকদের মতে, এই জরিপ দেশের রাজনৈতিক বাস্তবতা ও তরুণদের মানসিকতার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশরাজনীতিসানেম জরিপ: তরুণদের ভোটে এগিয়ে বিএনপি রাজনীতিতে আগ্রহ কমসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশে চলমান অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দলের...

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ সহজে আর কোনো গণঅভ্যুত্থানে অংশ নেবে না। তার মতে, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান...

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

চিকিৎসকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে সীমিত জনবল নিয়েও রোগীদের আরও ভালো স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা...

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

Next Post
৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি: নাহিদ ইসলাম

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সর্বেশষ

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In