শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

হাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু

ডিসেম্বর ২০, ২০২৫ — পৌষ ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
হাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু

হাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “দিল্লিতে বসে মানুষ খুনের নকশা করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে, একইভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকেও গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। যারা তাকে গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালালো, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে।”

আরও পড়ুন

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “নির্বাচন বানচালের জন্য যদি ভারতে বসে ষড়যন্ত্র করা হয়, আর বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকে—তা হবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই করবে, ইনশাল্লাহ।”

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের দিঘুলীয়া বেপারী পাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন,

জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সুস্থ অবস্থায় তিনি কারাবরণ করেছেন, আর অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। কারণ বিএনপি জনগণের দল। দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে।”

টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলকে নতুনভাবে সাজানো হবে। এখানে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান থাকবে না। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা হবে।

টাঙ্গাইল শহর বিএনপির নেতা রুহুল আমিন সিরাজীর সভাপতিত্বে আয়োজিত এ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহসভাপতি আসলাম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইনকিলাব মঞ্চখালেদা জিয়াটাঙ্গাইল সংবাদতারেক রহমানবিএনপি নির্বাচনবিএনপি সংবাদরাজনৈতিক হত্যাশরীফ ওসমান হাদিসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরের অসহায় ও শীতার্ত বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এই কম্বল বিতরণ...

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
0

১১ দলীয় সমঝোতা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় তারা। দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক ফজলুল...

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
0

পটুয়াখালীতে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তার অনুসারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।...

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
0

ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের...

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে,...

Next Post
ঘাটাইলে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নব-নির্বাচিতদের সংবর্ধনা

ঘাটাইলে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নব-নির্বাচিতদের সংবর্ধনা

সর্বেশষ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?