বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

হাদি হত্যাকাণ্ড : ১৭ আসামির যার যে ভূমিকা ছিল

জানুয়ারি ৭, ২০২৬ — পৌষ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
in জাতীয়
A A
হাদি হত্যাকাণ্ড : ১৭ আসামির যার যে ভূমিকা ছিল

হাদি হত্যাকাণ্ড : ১৭ আসামির যার যে ভূমিকা ছিল

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় আসামিদের প্রত্যেকের ভূমিকা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

আরও পড়ুন

আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ

দেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম

ডিবির অভিযোগপত্রে প্রধান আসামি হিসেবে নাম রয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭)। তার সহযোগী হিসেবে আলমগীর হোসেন (২৬), তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩), ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১), জেসমিন আক্তার (৪২), হুমায়ুন কবির (৭০), হাসি বেগম (৬০), সাহেদা পারভীন সামিয়া (২৪), ওয়াহিদ আহমেদ শিপু (২৭), মারিয়া আক্তার লিমা (২১), কবির (৩৩), নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), সিবিয়ন দিও (৩২), সঞ্জয় চিসিম (২৩), আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ও ফয়সাল (২৫)–এর নাম উল্লেখ করা হয়েছে।

ডিবিপ্রধান জানান, তদন্তে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য, ঘটনাস্থলের আলামত, সিসিটিভি ফুটেজ, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, বুলেট এবং ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুজনসহ ছয়জন এখনো পলাতক রয়েছে।

মো. শফিকুল ইসলাম জানান, প্রধান আসামি ফয়সাল অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী বক্তব্য বিশ্লেষণ করে ডিবি নিশ্চিত হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশের দাবি অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের দিন ফয়সাল ও আলমগীর মোটরসাইকেলে করে হাদিকে অনুসরণ করেন। আলমগীর মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে বসে থাকা ফয়সাল চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করেন।

ডিবি জানায়, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি শুটার ফয়সাল ও আলমগীরের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ফয়সালের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ মোট আটজন তাকে পালাতে সহায়তা করেন। তারা হলেন— দুলাভাই মুক্তি মাহমুদ, বোন জেসমিন, বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন, শ্যালক ওয়াহিদ আহমেদ, বান্ধবী মারিয়া আক্তার ও কবির। নুরুজ্জামান ভাড়া গাড়ির ব্যবস্থা করেন এবং সীমান্ত দিয়ে পালাতে ফিলিপ, সিবিয়ন, সঞ্জয় ও আমিনুল সহায়তা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

অভিযোগপত্রভুক্ত ১৭ নম্বর আসামি ফয়সালকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে নতুন তথ্য বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানিয়েছে ডিবি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগপত্রইনকিলাব মঞ্চডিবি পুলিশঢাকা মহানগর পুলিশপল্টন হত্যাকাণ্ডফয়সাল করিম মাসুদরাজনৈতিক হত্যাশরিফ ওসমান বিন হাদিহাদি হত্যা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ

আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শিগগিরই চালু হওয়ার ঘোষণায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয়...

দেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম

দেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা জোরদারের লক্ষ্যে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে সারা দেশে এখন...

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ — পৌষ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।...

‘আমি প্রবাসী’ অ্যাপে ভিসা যাচাই করতে পারবেন ৩ দেশের কর্মীরা

‘আমি প্রবাসী’ অ্যাপে ভিসা যাচাই করতে পারবেন ৩ দেশের কর্মীরা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৬ — পৌষ ২৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুবিধা চালু করেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এখন থেকে বিদেশ যাত্রার আগেই এই অ্যাপের মাধ্যমে সহজে ভিসা যাচাই করতে...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৬ — পৌষ ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
0

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি দেশের মানুষ ইতোমধ্যে ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে...

Next Post
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

সর্বেশষ

আশুলিয়ায় বিশেষ অভিযানে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় বিশেষ অভিযানে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৭ অপরাহ্ণ
বিশ্বকাপ ট্রফি দেখে জামাল বললেন ‘ডেনমার্ক না পারলে ব্রাজিল জিতুক’

বিশ্বকাপ ট্রফি দেখে জামাল বললেন ‘ডেনমার্ক না পারলে ব্রাজিল জিতুক’

জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?