শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

ডিসেম্বর ১৭, ২০২৫ — পৌষ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

প্রতিবেদন:
খবর বাংলা
,
ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন মো. হাছান উদ্দিন, এমদাদ হোসেন ও রাজিব উদ্দিন। তারা সবাই এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং শাপলা কলি প্রতীকের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন।

আরও পড়ুন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

তারেক রহমানের আগমন ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি

স্থানীয় সূত্র জানায়, হাতিয়ার নতুন জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, অতীতে ভূমিদস্যুদের কাছ থেকে অর্থের বিনিময়ে জমি নিতে হতো। এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ভূমিহীনদের কোনো টাকা না দিয়ে সরকারি বন্দোবস্তের মাধ্যমে জমি নেওয়ার আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভূমিহীনদের পক্ষে কথা বলার জেরে মো. হাছান উদ্দিনের ওপর প্রথমে হামলা চালানো হয়। দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয় এবং ডান হাত ভেঙে দেওয়া হয়। তাকে রক্ষা করতে গেলে এমদাদ হোসেন ও রাজিব উদ্দিনও আহত হন।

গুরুতর আহত হাছান উদ্দিন দাবি করেন, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালিয়েছে এবং তারা সুষ্ঠু বিচার চান। তবে অভিযুক্তদের কেউ কেউ হামলার অভিযোগ অস্বীকার করে এটিকে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ বলে দাবি করেছেন।

এ বিষয়ে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আব্দুল হান্নান মাসউদএনসিপিএনসিপি প্রার্থীনির্বাচন সংবাদনোয়াখালীনোয়াখালী-৬ভূমি বিরোধরাজনৈতিক হামলাশাপলা কলিহাতিয়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ অপরাহ্ণ
0

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। বুধবার (২১ জানুয়ারি)...

তারেক রহমানের আগমন ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি

তারেক রহমানের আগমন ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬ — মাঘ ৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন। আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে একটি পথসভায় তিনি যোগ দেবেন। নারায়ণগঞ্জ জেলা...

সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬ — মাঘ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৬ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চোরাচালান করে আনা ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে...

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬ — মাঘ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় মোতালেব নামে এক র‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার...

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন ডাকাত গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৬ — মাঘ ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ
0

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ এক কুখ্যাত ডাকাতকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মো. আব্দুর...

Next Post
হাদি হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি

হাদি হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি

সর্বেশষ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

মির্জাপুরে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

ওসমান হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ঘাটাইলে এনসিপি প্রার্থীর প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?