বুধবার, জুলাই ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

১৮ দিনের শিশুপুত্রকে হত্যার মামলায় টাঙ্গাইলে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ
in আইন আদালত, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
১৮ দিনের শিশুপুত্রকে হত্যার মামলায় টাঙ্গাইলে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৮ দিনের শিশুপুত্রকে হত্যার মামলায় টাঙ্গাইলে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

টাঙ্গাইলে ১৮ দিনের শিশুপুত্রকে হত্যা ও মরদেহ গুমের দায়ে মা আয়না বেগমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

টাঙ্গাইলে টাকা-স্বর্ণের লোভে নারীকে হত্যা, মুয়াজ্জিন-ব্যবসায়ী গ্রেপ্তার

দণ্ডপ্রাপ্ত আয়না বেগম (২৪) মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

আদালত সূত্র জানায়, শিশু সন্তানকে হত্যার দায়ে আয়না বেগমকে ১০ বছর এবং মরদেহ গুমের অভিযোগে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ২০২০ সালের ৩০ আগস্ট আয়না বেগম সন্তান জন্মের পর বাবার বাড়ি দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছিলেন। ওইদিন সকাল ১১টার দিকে তার স্বামী জহিরুল ইসলাম খবর পান, তাদের ১৮ দিনের ছেলে রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি খালের পানিতে শিশুর মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। এরপর জহিরুল ইসলাম বাদী হয়ে স্ত্রী আয়না বেগমের বিরুদ্ধে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ১৫ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আয়না বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধআদালতের রায়আয়না বেগমকারাদণ্ডটাঙ্গাইলটাঙ্গাইল আদালতদেলদুয়ারমির্জাপুরশিশু হত্যাহত্যা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার (১ জুলাই) সকালে...

টাঙ্গাইলে টাকা-স্বর্ণের লোভে নারীকে হত্যা, মুয়াজ্জিন-ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে টাকা-স্বর্ণের লোভে নারীকে হত্যা, মুয়াজ্জিন-ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) টাঙ্গাইল সদর...

গোপালপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

গোপালপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বাজেট সভায়...

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা...

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ, হত্যা ও মরদেহ গুমের দায়ে নুরুন্নবী (২৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও মোট...

Next Post
ধনবাড়ীতে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউএনও নূরজাহান আক্তার সাথী

ধনবাড়ীতে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউএনও নূরজাহান আক্তার সাথী

সর্বেশষ

বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
বিজিবির অভিযানে সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

বিজিবির অভিযানে সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In