খবরবাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬১৯ জন এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭১২ শিশুর প্রাণহানি ঘটেছে।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন এবং ১১৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৮৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে আরও ৮৬৫ জন শিশু।
তথ্য সূত্র : যমুনা টিভি











