খবরবাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১৫৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯১ জন।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











