শনিবার, জুন ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শীর্ষ সংবাদ

এই গরমে দৈনিক ১০–১২ গ্লাস পানি পান করুন, তাছাড়াও . . .

জুলাই ১৪, ২০২২ — আষাঢ় ৩০, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
in শীর্ষ সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা
A A

অতিরিক্ত গরমে সুস্থ থাকতে বেশি করে সবজি খান

ডেস্ক নিউজ : অসহনীয় গরম পড়েছে। শিশু থেকে বৃদ্ধ—সবাই অস্থির। প্রচণ্ড এই গরমের কারণে অনেকেরই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

এসবের মধ্যে পানিশূন্যতা, প্রস্রাবে সংক্রমণ, হিট স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গরমজনিত সর্দি–কাশি, জ্বর অন্যতম।

এ ছাড়া ত্বকের বিভিন্ন সমস্যা, যেমন ঘামাচি, র‍্যাশ, অ্যালার্জিও দেখা দিচ্ছে অনেকের।

শিশু ও বয়স্ক ব্যক্তিদের শরীরে তাপনিয়ন্ত্রণক্ষমতা কম থাকে। ফলে তাঁদের গরমজনিত বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

কাজেই সতর্ক থাকতে হবে। সুস্থ থাকতে খেতে হবে সহজপাচ্য এবং প্রচুর তরলজাতীয় খাবার। এ ছাড়া মৌসুমি ফলও খেতে হবে।

গ্রীষ্মের এ সময়ে প্রচুর রসাল মৌসুমি ফল পাওয়া যায়। এর মধ্যে আম, জাম, তরমুজ, বাঙ্গি, আনারস, লিচু উল্লেখযোগ্য।

তরমুজ ও বাঙ্গিতে ৯০ শতাংশের বেশি পানি থাকে, ক্যালরি থাকে খুব কম। এ ছাড়া তরমুজকে গরমের সুপার ফুডও বলা হয়।

কম ক্যালরি থাকায় বেশি পরিমাণে গ্রহণ করলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না। কমলা ও মাল্টাও খাওয়া যেতে পারে এ সময়।

অতিরিক্ত গরমে সুস্থ থাকতে ভিটামিন সি যুক্ত ফল বেশি করে খাওয়া উচিত

এ দুটি ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। ফল দুটি পানির চাহিদা পূরণের পাশাপাশি প্রস্রাবের সংক্রমণের ঝুঁকিও কমায়।

এসব তাজা ফলের শরবত করে খেলে কিংবা যদি স্ন্যাক্স হিসেবেও দিনে দুবার গ্রহণ করা যায়, তাহলে সারা দিনের পানির চাহিদার অনেকটাই পূরণ করা যায়।

পাশাপাশি এসব ফলে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল।

সহজপাচ্য ও বেশি পানি আছে—এমন সবজি এই গরমে শরীরের জন্য খুব উপকারী। লাউ, জালি, পেঁপে, শিম, বেগুন, ঢ্যাঁড়স, করলা, স্কোয়াশ, বিটরুট, মিষ্টি আলু, পালংশাক খাওয়া যেতে পারে।

অনেকেই করলা খেতে অপছন্দ করেন। কিন্তু এই গরমে করলা-আলু ভাজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

এসব শাকসবজিতে প্রচুর পানি থাকে, যা শরীরে পানির ঘাটতি সহজেই পূরণ করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য হওয়ার যে প্রবণতা থাকে; তা কমাতেও সাহায্য করে।

প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট থাকায় এই গরমে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

সালাদে কি কি খাবেন?

গ্রিন সালাদ এ সময় খুবই উপযোগী খাবার। ফল, শসা, টমেটো, ক্যাপসিকাম, লেটুসপাতা দিয়ে সালাদ করে খেতে পারেন দিনের প্রধান খাবারের সঙ্গে।

শসা, টমেটোতেও পানির পরিমাণ বেশি থাকে। এতে দৈনিক পানির চাহিদা যেমন পূরণ হয়, তেমনি ত্বকের জন্যও খুব ভালো।

সালাদ অ্যান্টি–অক্সিডেন্ট, ফ্ল্যাভিনয়েড ও ফলেটের ভালো উৎস। তাই অস্বাস্থ্যকর ভাজাপোড়া খাবার না খেয়ে এই গরমে স্ন্যাক্স হিসেবেও সালাদ খেতে পারেন।

যাঁরা নিয়মিত চা বা কফি পান করেন, তাঁরা গরম চা বা কফির পরিবর্তে আইস কফি, আইস চা পান করতে পারেন। গরমে লেমোনেড, লাচ্চিও পান করতে পারেন।

এ ছাড়া দই খেতে পারেন। পান করা যেতে পারে ডাবের পানিও। এসব খাবারের পাশাপাশি দৈনিক অন্তত ১০–১২ গ্লাস পানি পান করুন। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অতিরিক্ত গরমঅসহনীয়আমাদের টাঙ্গাইলখবরবাংলা২৪.কমগরমটাঙ্গাইল জেলা সংবাদটাঙ্গাইলের খবরতাপমাত্রা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের সদস্যসহ চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে...

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিভিন্ন প্রতিবেশী দেশ বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। যুবসমাজ ধ্বংস হয়ে গেলে একটি...

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপিকে কখনও স্বৈরাচারী বা ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা যায়নি, কারণ...

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ — আষাঢ় ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অনুকূলে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন)...

Next Post

গরমের রোগবালাই ও সুস্থ থাকার উপায়

সর্বেশষ

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৭ অপরাহ্ণ
মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In