বুধবার, জুলাই ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

চার বীরশ্রেষ্ঠর ভাস্কর্য ঢেকে দিয়েছে চার আওয়ামী লীগ নেতার ব্যানার

মার্চ ২৬, ২০২৩ — চৈত্র ১৩, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৮:৫৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

চার বীরশ্রেষ্ঠর ভাস্কর্য ঢাকা পড়ল চার আওয়ামী লীগ নেতার ব্যানারে

ডেস্ক নিউজ : টাঙ্গাইল শহীদ স্মৃতিস্তম্ভের পাশে স্থাপিত মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনে প্রায় ছয় মাস ধরে টানানো রয়েছে আওয়ামী লীগের চার নেতার ছবিসংবলিত ব্যানার।

আরও পড়ুন

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মোবাইল না দেওয়ার সখীপুরে ফাঁস লাগিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

চার নেতার এ ব্যানারে সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের চারজনই আড়ালে পড়ে আছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের ২৪ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাঙ্গাইল আসেন।

ওই দিন সকালে তিনি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা নেন।

এরপর স্কুলের পাশেই পুলিশ প্যারেড ময়দানে মুক্তিযুদ্ধের স্মরণে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে আশির দশকে পৌরসভার উদ্যোগে সেখানে ‘শহীদ স্মৃতি পৌর উদ্যান’ গড়ে তোলা হয়।

সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এই স্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

২০১২ সালে পৌরসভার উদ্যোগে স্মৃতিস্তম্ভের পাশে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্য নির্মাণ করা হয়।

কয়েক বছর ধরে শহীদ স্মৃতি পৌর উদ্যান সারা বছর ভরা থাকে ক্ষমতাসীন দলের মন্ত্রী, সাংসদসহ বিভিন্ন স্তরের নেতাদের ব্যানার–ফেস্টুনে।

গত অক্টোবরে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় কাঠের ফ্রেমে একটি ব্যানার টানানো হয় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে।

এতে চার বীরশ্রেষ্ঠর ভাস্কর্য পুরোপুরি ঢাকা পড়ে যায়।

কবে কখন টানানো হয় এই ব্যানার –

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হকের ছবিসংবলিত ওই ব্যানার গত ১০ ডিসেম্বর পর্যন্ত ছিল।

গত ১১ ডিসেম্বর টাঙ্গাইল পাকিস্তানি হানাদারমুক্ত দিবস উপলক্ষে পৌর উদ্যানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সে সময় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে ওই ব্যানার সরিয়ে কাঠের ফ্রেমে আওয়ামী লীগের ওই চার নেতার ছবিসংবলিত নতুন ব্যানার টানানো হয়।

সর্বশেষ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে একই ফ্রেমেই ওই চার নেতার ছবি দিয়ে নতুন ব্যানার টানানো হয়।

টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নামে টানানো ওই ব্যানারের এখনো আড়াল করে রেখেছে বীরশ্রেষ্ঠদের চারটি ভাস্কর্য।

স্বাধীনতা দিবসে রোববার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

পাশেই বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের অর্ধেকের বেশি আড়াল করে রেখেছে চার আওয়ামী লীগ নেতার ওই ব্যানার।

এ ব্যানারের কারণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাস্কর্য ঢাকা পড়ে রয়েছে।

এ ছাড়া মুক্তমঞ্চ এবং বঙ্গবন্ধু ও জাতীর চার নেতার প্রতিকৃতির আশপাশেও বিভিন্ন স্তরের নেতাদের ছবিসংবলিত ব্যানার, প্ল্যাকার্ডে ভরে আছে।

সাধারণ মানুষ ও সুশীল সমাজের মতামত –

সেখানে নিয়মিত আসা শামীম হাসান জানান, নেতাদের এসব ছবি দেখে মনে হয় এটা যেন তাঁদের প্রদর্শনীকেন্দ্র।

বীরশ্রেষ্ঠদের আড়াল করে কোনো নেতার ব্যানার টানানো উচিত নয়। এতে বীরশ্রেষ্ঠদের অবমাননা করা হয়।

নাট্যকর্মী সাম্য রহমান বলেন, পৌর উদ্যানে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে।

শহীদদের সম্মানে ওই স্থানের ভাবগাম্ভীর্যতা বজায় রাখা প্রয়োজন। বীরশ্রেষ্ঠদের সামনের ব্যানার অপসারণ করা উচিত।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান জানান, ওই ব্যানার সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টানানো হয়নি; কে টানিয়েছে, তা–ও তাঁদের জানা নেই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল মাহমুদ বলেন, বীরশ্রেষ্ঠরা সবার ওপরে। তাঁদের আড়াল করে কোনো নেতাকে বড় করা যাবে না।

যাঁরা এ কাজ করেছেন, তাঁরা ঠিক করেননি। বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে থেকে সব ব্যানার সরিয়ে ফেলার ব্যবস্থা করা প্রয়োজন। তথ্য সূত্র – প্রথম আলো, সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগবীরশ্রষ্ঠভাস্কর্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক...

মোবাইল না দেওয়ার সখীপুরে ফাঁস লাগিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মোবাইল না দেওয়ার সখীপুরে ফাঁস লাগিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমানের পর আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে...

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে...

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর নিম্নমানের ইট বাতিল...

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের শিশু শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ও বিকসিত করতে জেলা প্রশাসক ৪৫টি কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে প্রতিটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে জেলা প্রশাসক...

Next Post

যমুনা নদীতে নেমে প্রাণ হারালো সহোদর

সর্বেশষ

নিজ দেশেই তীব্র প্রতিবাদের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

নিজ দেশেই তীব্র প্রতিবাদের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২৯

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২৯

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা সরকারের

এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা সরকারের

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In