বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে নামযজ্ঞ অনুষ্ঠানে হামলা, গ্রেপ্তার ২

জানুয়ারি ২০, ২০২৪ — মাঘ ৭, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, ধর্ম, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

নামযজ্ঞ অনুষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

নামযজ্ঞ অনুষ্ঠানে পায়েশ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী এই হামলা ঘটিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো পার্শ্ববর্তী দরুণ গ্রামের আশরাফ এবং আলামিন।

আশরাফ (১৮) ওই দরুন গ্রামের আলিম উদ্দিনের ছেলে এবং আলামিন একই গ্রামের এবাদত আলীর ছেলে।

শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নামযজ্ঞ অনুষ্ঠান কমিটি ও স্থানীয়রা জানান, পাশের দরুন গ্রামের চিহ্নিত কিছু মাদকসেবী ও সন্ত্রাসী অনুষ্ঠানে এসে পায়েশ খেতে চাইলে তাদের পায়েশ দেয়া হয়।

তাদের চাহিদা মতো পায়েশ দেয়াও হয়।

এক পর্যায়ে তারা জোর পূর্বক ভোগ ঘরে প্রবেশ করে।

সেসময় তাদের বাঁধা দেয়া হলে তারা ক্ষিপ্ত হয়ে চলে যাওয়ার সময় পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সঙ্গীদের ঘটনাস্থলে আসতে বলে এবং তারা বের হয়ে যায়।

প্রায় ৪০ মিনিট পর অন্তত ৫০/৬০ জনের একটি স্বশস্ত্র দল দরুন উত্তরপাড়া সনাতন ধর্মীয় সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায়।

এসময় তাদের হামলায় অন্তত ৮-১০ জন আহত হয়। এদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

চন্দন রাজবংশী জানান, ওরা নেতাগ্রস্ত ছিলো, আমি ওদের ৪/৫ বার পায়েশ দিয়েছি। তারপরও এই ঘটনা ঘটিয়েছে। এতে মনে হয় এটা পূর্বপরিকল্পিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় এক নেতার নির্দেশে এই হামলা হয়েছে।

আর ওই নেতার সার্বক্ষনিক সহচর শরিফ এই হামলার নেতৃত্ব দেয় বলে জানান তিনি।

স্থানীয় সাংসদের বক্তব্য –

এদিকে ঘটনার খবর পেয়ে রাতে সেখানে যান স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দ্রা জ্ঞাপন করেন।

এসময় তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় তার সাথে ছিলেন টাঙ্গাইল সদর উপেজলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য একরামুল হক কিসলু, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমুখ।

প্রশাসনের পদক্ষেপ –

অন্যদিকে টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানার নেতৃত্বে জেলা পুলিশের একটি বিরাট দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় তিনি জানান, ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছ।

এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূক্তভোগীদের অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

এই ঘটনায় নামযজ্ঞ অনুষ্ঠান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব সরকার বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গ্রেপ্তারনামযজ্ঞহামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানীর জন্য কেনা গরু চুরি হওয়ার ১০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে চুরি হওয়ার পর বিকালে উদ্ধার হয়। চোরের হাত থেকে ছুটে গ্রাম পুলিশের বাড়িতে...

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার...

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মেলেছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ইউনিট ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক...

Next Post

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

সর্বেশষ

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In