শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home কৃষি ও কৃষক

দীর্ঘ মেয়াদী বন্যার পরও টাঙ্গাইলে সরিষার বাম্পার ফলনের আশা

ডিসেম্বর ৩০, ২০২০ — পৌষ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৪:৫৪ পূর্বাহ্ণ
in কৃষি ও কৃষক
A A

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘমেয়াদী বন্যার পরও টাঙ্গাইলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষক।

আরও পড়ুন

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের ৫ হাজার আনারস কেটে ফেলল দুর্বৃত্তরা

টাঙ্গাইলের ১২টি উপজেলার আবাদের মাঠে এখন হলুদের সমারোহ। দেখলে চোখ জুড়িয়ে যায়। চারিদিকে সরিষা গাছের হলুদ ফুলের সমারোহ শোভা পাচ্ছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ।

সরিষার ফুলে আকৃষ্ট মৌমাছি; তারা ব্যস্ত মধু আহরণে। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে ওঠেছে গোটা মাঠ। হলুদ রঙের চাঁদরে আবৃত টাঙ্গাইল জেলার সরিষা চাষিরা কাঙ্খিত ফলন পাওয়ার আশা করেছেন।

টাঙ্গাইলে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে যেন সবুজের ফাঁকে হলুদের সমাহার। মাঠের পর মাঠ হলুদ পরিপূর্ণ।

কখনো কখনো সরিষার ক্ষেতে বসছে পোকাখাদক বুলবুলি ও শালিকের ঝাঁক। শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষা ক্ষেতের পরিচর্যা করছেন। এখন সরিষা ঘরে তোলার অপেক্ষা করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় –

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার উফশী জাতের ২১ হাজার ২১৫ হেক্টর ও স্থানীয় জাতের ২৪ হাজার ৪৪৫ হেক্টর; মোট ৪৫ হাজার ৬৬০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

ফলনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৯৬৮ মেট্রিকটন।

এরমধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৩০ হেক্টর; বাসাইলে ৪ হাজার ৮২০হেক্টর; কালিহাতীতে ৩ হাজার ১৩০ হেক্টর; ঘাটাইলে ২ হাজার ৩৫২ হেক্টর; নাগরপুরে ১০ হাজার ৭৫ হেক্টর; মির্জাপুরে ৮ হাজার ৯৪৫ হেক্টর; মধুপুরে ৪৬২ হেক্টর; ভূঞাপুরে ১ হাজার ৮৩০ হেক্টর; গোপালপুরে ৩ হাজার ৬০ হেক্টর; সখীপুরে ২ হাজার ১৪০ হেক্টর; দেলদুয়ারে ২ হাজার ৫৫০ হেক্টর এবং ধনবাড়ী উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

জেলায় গত বছর ৪১ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। গত বছরের চেয়ে প্রায় ৪ হাজার হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

কৃষক ও কৃষি কর্মকর্তাদের আশা –

কৃষকরা জানান, এবার সরিষা ক্ষেতে ভালো ফুল ফুটেছে বিধায় ভালো ফলনও আশা করা যায়।

প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকরা।

আমন ধান ওঠার পর বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। তাই শাক-সবজির পাশাপাশি তারা সরিষার আবাদ করে থাকেন। প্রতি বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয় প্রায় সাড়ে ৩ হাজার টাকা; ফলন ভালো হলে প্রতি বিঘায় প্রায় ৬ মণ সরিষা উৎপাদিত হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার জানান, সরিষা একটি লাভজনক ফসল; মাত্র ৭০ থেকে ৮৫ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়।

সরকারি প্রণোদনার আওতায় কৃষকদেরকে এক বিঘা জমির জন্য সার ও বীজ দেওয়া হয়েছে। চাষীদের সহায়তায় মাঠকর্মীরা সব সময় ক্ষেতের খোঁজ-খবর রাখছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন যাবত কুয়াশা দেখা গেলেও কোথাও সরিষা ক্ষেতে কোন সমস্যা দেখা যায়নি।

গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন আশা করছেন এই কৃষি কর্মকর্তা। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলসরিষা চাষ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৬ — বৈশাখ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

বাংলা নববর্ষের দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে...

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের ৫ হাজার আনারস কেটে ফেলল দুর্বৃত্তরা

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের ৫ হাজার আনারস কেটে ফেলল দুর্বৃত্তরা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৫ — আষাঢ় ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে এক কৃষকের আনারস বাগানের প্রায় ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ময়েজ উদ্দিনের স্ত্রী আসমা বেগম গত বুধবার (১৮ জুন) মধুপুর...

বহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছে

বহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছে

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫ — মাঘ ৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

বিশেষ প্রতিবেদক : বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড, জাপান টোব্যাকো কোম্পানী লিমিটেড, আবুল খায়ের টোব্যাকো কোম্পানীসহ বিভিন্ন বিড়ি, সিগারেট ও জর্দা তৈরির প্রতিষ্ঠানসহ আরো কিছু প্রতিষ্ঠান তাদের...

টাঙ্গাইলে ৬৮ হাজার কৃষক বিনামূ্ল্যে সার ও সরিষা বীজ বিতরণ

টাঙ্গাইলে এবছর ৬৮ হাজার কৃষক বিনামূ্ল্যে সার ও সরিষা বীজ পাবে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৪ — কার্তিক ২৯, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ অপরাহ্ণ
0

নিজস্ব প্রতিবেদক : রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে এবার টাঙ্গাইলে ১২টি উপজেলায় ৬৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন।...

কারখানা থেকে নির্গত বর্জ্যে নষ্ট হয়ে যাচ্ছে সবজি

সখীপুরে নির্মাণাধীন গার্মেন্টস’র বর্জ্যে নষ্ট হয়ে গেছে ফসল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৪ — কার্তিক ২৬, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৯:৫৩ অপরাহ্ণ
0

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে নির্মাণাধীন গার্মেন্টস’র বর্জ্যে নষ্ট হয়ে গেছে ফসল। পার্শ্ববর্তী উপজেলার দুই যুবক সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের প্রায় ৩৯ বিঘা জমি ভাড়া নিয়ে...

Next Post
টাঙ্গাইলে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন

টাঙ্গাইলে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন

সর্বেশষ

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In