শনিবার, জুন ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ঘারিন্দা ইউপি উপ-নির্বাচন : চতুর্মুখী লড়াইয়ে কে হবে বিজয়ী?

অক্টোবর ১৪, ২০২০ — আশ্বিন ২৯, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৭:২৯ অপরাহ্ণ
in জাতীয়, রাজনীতি
A A

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ঘারিন্দা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। নানান জল্পনা কল্পনা শেষে হবে এই দিন।

আরও পড়ুন

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

তার আগে হিসাব যেন মিলতেই চাচ্ছে না। সব হিসাবের শেষ হিসাব বিজয়ী হওয়া।

সেই লক্ষ্য নিয়েই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নানান রকম প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবারের নির্বাচনে জয়ী প্রার্থী চেয়ারম্যান হলেও পূর্ণ মেয়াদের চেয়ারম্যান হতে পারছেন না। তবে এই উপ-নির্বাচনে বিজয়ী হলে সামনের নির্বাচনে অনেকটাই এগিয়ে থাকবেন তিনি।

প্রার্থীরা একদিকে যেমন ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন, অন্যদিকে প্রতিপক্ষকে মনস্তাত্তি¡ক ও ভোটারদের কাছ থেকে দুরে সরিয়ে দেয়ার অপচেষ্টাও করছেন।

সবদিক ঠিকঠাক থাকলে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলে যে কেউ হতে পারে চেয়ারম্যান।

দলীয় প্রতীকের নির্বাচন হওয়া স্বত্তেও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী।

প্রার্থী ও ভোটারদের দাবি অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন।

আর এই নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদের প্রয়াত দুই চেয়ারম্যানের ছেলেও।

জেলা নির্বাচন অফিস জানায়, আগামী ২০ অক্টোবর টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ করা হবে।

২৮ হাজার ভোটারের ইউনিয়নটির কেন্দ্র সংখ্যা ১০টি।

চলতি বছরের ২৮ জানুয়ারি অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন খান খোকন।

পরে ১৫ সেপ্টেম্বর চেয়ারম্যান শূণ্য এ পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়নের সদ্য প্রয়াত ও তিনবারের চেয়ারম্যান রুহুল আমীন খান খোকনের ছেলে তোফায়েল আহাম্মেদ।

ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়নের আরেক প্রয়াত ও দুইবারের চেয়ারম্যান এস এম আবুল কাশেমের ছেলে এস এম মারুফ হাসান সুমন।

আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবুল হোসেন সরকার আবু ।

এছাড়াও বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন সৈয়দ শাহিন।

কেমন প্রার্থী চান এলাকাবাসী –

নির্বাচনী এলাকা ঘুড়ে ও স্থানীয়দের বক্তব্যে জানা যায়, ইউনিয়নের নির্বাচনকে ঘিরে ব্যাপক তৎপর চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা।

কাক ডাকা ভোর থেকে মধ্য রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ নির্বাচনকে ঘিরে ভোটারদের দাবি অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন।

বিএনপির মনোনিত প্রার্থীসহ নির্বাচনী এলাকা জুড়ে প্রতিটি প্রার্থীর চলছে ব্যাপক প্রচার প্রচারনা।

এ নিয়ে পল্লী চিৎকসক রমজান আলী, মজনু, খোদেজা বেগমসহ কয়েকজন ভোটার বলেন, উন্নয়ন আর গ্রামবাসীর বিপদে আপদে যাকে সব সময় পাওয়া যাবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা।

তাদের দাবি অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন।

প্রার্থীদের চিন্তা-ভাবনা, অভিযোগ  ও চাওয়া –

অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী এস এম মারুফ হাসান সুমন বলেন, গত নির্বাচনে আমার বাবা প্রয়াত চেয়ারম্যান এস এম আবুল কাশেম বিজয়ী হওয়া স্বত্তে¡ও তাকে ফেল করানো হয়েছিল।

এরপরও নির্বাচন কমিশনের দেয়া অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার আশ্বাসের উপর বিশ্বাস রেখে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি।

বিজয়ী হলে তার বাবা ও ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যানের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সরকার (আবু) বলেন, গত নির্বাচনেও আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম।

ওই নির্বাচনে আমাকে ১৮৬ ভোটে ফেল দেখানো হয়েছে।

তবে আমার বিশ্বাস আমি বিজয়ী হয়েছিলাম। এবার নির্বাচন কমিশনের দেয়া অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের আশ্বাসে আমি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছি।

ভোটারদের যে সমর্থন পেয়েছি তাতে আমার বিশ্বাস আমি বিজয়ী হব।

বিজয়ী হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সুদ, ঘুষ, ধর্ষণ, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি ইউনিয়ন উপহার দিব।

এ ইউনিয়নের হাতিলা, পয়লা, সাটুরিয়া আর ঘারিন্দা এ ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন তিনি।

বিএনপি মনোনিত প্রার্থী সৈয়দ শাহীন বলেন, যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন হয় তবে এই সময়ে ধানের শীষে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহাম্মেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই।

যারা এমন অপপ্রচার প্রচারণা চালাচ্ছেন সেটি ভীতিহীন। অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেনও তিনি।

অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ভোট কেন্দ্রের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।

পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রট। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উপ-নির্বাচনঘারিন্দা ইউপি উপ-নির্বাচন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ জুন তিনি একদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সফর শেষে তিনি চীন সফরে যাবেন। সফরসূচি অনুযায়ী,...

হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
0

রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ, সর্বজনীন ডিজিটাল হেলথ কার্ড চালু, ব্যাপক জনবল নিয়োগ এবং নতুন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে...

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি হাজি

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
0

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে আরও ১ হাজার ১০৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৫৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬১ হাজার ৬৯৭...

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ
0

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা (উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি) এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।...

শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধারা

শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধারা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
0

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের পাশাপাশি মাসিক সম্মানি ভাতা প্রদানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের তিনটি শ্রেণিতে অন্তর্ভুক্ত করে নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে...

Next Post
মির্জাপুরে দুই কন্টেনার ভারতীয় শাড়ি উদ্ধার

মির্জাপুরে দুই কন্টেনার ভারতীয় শাড়ি উদ্ধার

সর্বেশষ

যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় রুখে দেওয়া হলো

২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় রুখে দেওয়া হলো

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
নেইমার ছাড়াও শক্তিশালী ব্রাজিল—দাবি সমর্থকদের

নেইমার ছাড়াও শক্তিশালী ব্রাজিল—দাবি সমর্থকদের

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In