বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,২৭৭ শিক্ষক পদ শূন্য

অক্টোবর ১২, ২০২৫ — আশ্বিন ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,২৭৭ শিক্ষক পদ শূন্য

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,২৭৭ শিক্ষক পদ শূন্য

টাঙ্গাইল জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১ হাজার ২৭৭টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৮৩১টি প্রধান শিক্ষক এবং ৪৪৬টি সহকারী শিক্ষকের পদ খালি। নিয়োগ ও পদোন্নতিসহ নানা জটিলতায় এ সংকট তৈরি হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ভুক্তভোগীরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক পদে ঘাটাইল উপজেলায় ১৭২ জনের মধ্যে ১০৩ জন, সখীপুরে ১৪৭ জনের মধ্যে ৩৪ জন, গোপালপুরে ১৬১ জনের মধ্যে ১২০ জন, বাসাইলে ৭৯ জনের মধ্যে ২৭ জন, সদর উপজেলায় ১৬৩ জনের মধ্যে ৬৬ জন, দেলদুয়ারে ১০০ জনের মধ্যে ৬২ জন, মির্জাপুরে ১৭০ জনের মধ্যে ৪২ জন, কালিহাতীতে ১৭০ জনের মধ্যে ১১৪ জন, মধুপুরে ১১০ জনের মধ্যে ৬৩ জন, নাগরপুরে ১৫৬ জনের মধ্যে ৯৭ জন, ভূঞাপুরে ১১০ জনের মধ্যে ৬৯ জন এবং ধনবাড়ীতে ৮৫ জনের মধ্যে ৩৪ জন প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা ৯ হাজার ৬০টি। এর মধ্যে ঘাটাইলে ৫৯টি, সখীপুরে ১৮টি, গোপালপুরে ৬২টি, বাসাইলে ৯টি, সদর উপজেলায় ৩৫টি, দেলদুয়ারে ৪১টি, মির্জাপুরে ২৯টি, কালিহাতীতে ৬৫টি, মধুপুরে ১৭টি, নাগরপুরে ৫১টি, ভূঞাপুরে ৪৬টি এবং ধনবাড়ীতে ১৪টি পদ শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত আছেন ৮ হাজার ৬১৪ জন সহকারী শিক্ষক।

ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) নাসির উদ্দিন জানান, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১০৭ জন। শিক্ষক পদ ৫টি হলেও কর্মরত আছেন মাত্র ২ জন। একজনকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হওয়ায় অন্যজনের পক্ষে সব শ্রেণির পাঠদান করা কঠিন হয়ে পড়েছে। এতে মানসম্পন্ন শিক্ষা ব্যাহত হচ্ছে এবং অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান দাবি করেন তিনি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক বাশিরুল ইসলাম বলেন, একজন শিক্ষককে সপ্তাহে ২৫ থেকে ৩০টি ক্লাস নিতে হয়। শিক্ষক সংকটে অনেককে ৩৫ থেকে ৪০টি ক্লাস নিতে হয়। ফলে শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম ও শিক্ষার্থীর শিখন নিশ্চিত করা যায় না। প্রান্তিক শিক্ষার্থীরাই বেশি ভুক্তভোগী। দ্রুত সমাধান প্রয়োজন।

টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের শিশুরাই ভবিষ্যৎ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বাস্তবমুখী প্রশিক্ষণ জরুরি। কেউ যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, শিক্ষক সংকটের কারণে বিশেষ করে প্রান্তিক এবং দুর্গম অঞ্চলে পাঠদান ব্যাহত হচ্ছে। সংযুক্তির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদ পূরণে প্রয়োজনীয় সংখ্যক কর্মঠ ও মেধাবী শিক্ষক নিয়োগ দিতে হবে। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতি দিয়ে সহকারী শিক্ষকের পদ পূরণ করা যেতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জেলা শিক্ষা অফিসটাঙ্গাইলপাঠদান ব্যাহতপ্রাথমিক শিক্ষাশিক্ষক সংকটশিক্ষা উন্নয়নশিক্ষা ব্যবস্থাশূন্য পদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মেলেছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ইউনিট ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক...

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সেলিম সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ...

Next Post
কালিপুরে প্রজ্জলন উৎসব পালিত

কালিপুরে প্রজ্জলন উৎসব পালিত

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In