সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

“সখীপুর আবাসিক মহিলা কলেজে মেধাভিত্তিক ছাত্রী সংসদ গঠন”

নভেম্বর ২, ২০২৫ — কার্তিক ১৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ, সখিপুর
A A
"সখীপুর আবাসিক মহিলা কলেজে মেধাভিত্তিক ছাত্রী সংসদ গঠন"

"সখীপুর আবাসিক মহিলা কলেজে মেধাভিত্তিক ছাত্রী সংসদ গঠন"

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেধাভিত্তিক ছাত্রী সংসদ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ এম এ রউফ তার কার্যালয়ে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত ছাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ঘোষিত কমিটিতে ভিপি (সহসভাপতি) হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান তিথী, জিএস (সাধারণ সম্পাদক) জয়ন্তী মণ্ডল, এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) আয়েশা সিদ্দিকা ঐশী, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌমিতা, এবং মিলনায়তন সম্পাদক সোনিয়া। পদাধিকার অনুসারে কলেজের অধ্যক্ষ এম এ রউফ ছাত্রী সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

কলেজ সূত্র জানায়, গত ৩০ বছর ধরে সখীপুর আবাসিক মহিলা কলেজে মেধাভিত্তিক ছাত্রী সংসদ চালু আছে। এখানে নেতৃত্ব নির্ধারণে রাজনীতি বা প্রভাব নয়, শুধুমাত্র মেধার প্রাধান্য দেওয়া হয়। সংসদের ৬টি পদে চার ধাপে নির্বাচন হয়। প্রথম ধাপে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে ৩টি পদে নির্বাচন হয়। বাকি তিন ধাপে ভিপি, জিএস ও এজিএস নির্বাচিত হন সংশ্লিষ্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে।

ভিপি নুসরাত জাহান তিথী নির্বাচিত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণির প্রথম সেমিস্টারে সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে। জিএস জয়ন্তী মণ্ডল এবং এজিএস আয়েশা সিদ্দিকা ঐশী যথাক্রমে স্নাতক (পাস) এবং উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে নির্বাচিত হন।

কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা হওয়ার কারণে জান্নাতুল ফেরদৌস ক্রীড়া সম্পাদক, মৌমিতা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় সেরা হওয়ায় সোনিয়া মিলনায়তন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত ভিপি নুসরাত জাহান তিথী বলেন, “পরীক্ষায় প্রথম হয়ে ভিপি হওয়া আনন্দের। আমরা কলেজের ভাবমূর্তি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সচেতনতায় কাজ করতে চাই।”

কলেজের অধ্যক্ষ ও ছাত্রী সংসদের সভাপতি এম এ রউফ বলেন, “সখীপুর আবাসিক মহিলা কলেজ একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই। মেধার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন আমাদের গর্বের বিষয়। দেশের অন্যান্য কলেজে এমন মেধাভিত্তিক ছাত্রী সংসদ বিরল।”

বর্তমানে সখীপুর আবাসিক মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) এবং ১১টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রী অধ্যয়ন করছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও এই মেধাভিত্তিক ছাত্রী সংসদ সম্পর্কে অবগত।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কলেজ কমিটি ঘোষণাছাত্রী সংসদ ২০২৫-২৬জয়ন্তী মণ্ডলটাঙ্গাইল শিক্ষানুসরাত জাহান তিথীমেধাভিত্তিক ছাত্রী সংসদসখীপুর আবাসিক মহিলা কলেজ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
0

বাংলাদেশি বিভিন্ন এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন...

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ...

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মায়মুনা আক্তার তন্নী নামের এক গৃহবধূকে (২০) হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। গত ২৬ সেপ্টেম্বর...

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং...

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাউসাইদ গ্রামের মামুনুর রশিদ মামুনের দুই মেয়ে মালিহা ও নাবিলা কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের অকালমৃত্যুতে...

Next Post
জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

সর্বেশষ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার: রিজভী

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার: রিজভী

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
১০০ ফিট সড়কের দখলদারদের কাছে কর্তৃপক্ষ অসহায় নাকি স্বার্থ?

১০০ ফিট সড়কের দখলদারদের কাছে কর্তৃপক্ষ অসহায় নাকি স্বার্থ?

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
সৌরশক্তিচালিত সেচে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষি, কমছে উৎপাদন ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষি, কমছে উৎপাদন ব্যয়

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ওসমানী উদ্যানও আধুনিকায়ন

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ওসমানী উদ্যানও আধুনিকায়ন

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In