খবর বাংলা ডেস্ক :
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছিল ১ হাজার ৫৭৪ কোটি টাকা। কিন্তু নতুন দুটি মেট্রো রেল প্রকল্পে সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে প্রতি কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা।
দুটি প্রকল্প হলো এমআরটি লাইন-১ (কমলাপুর–বিমানবন্দর ও নর্দ্দা–পূর্বাচল) এবং এমআরটি লাইন-৫ (উত্তর) (হেমায়েতপুর–মিরপুর–গুলশান–ভাটারা)। ঠিকাদারদের দরপত্র অনুযায়ী মোট ব্যয় বেড়ে দাঁড়াতে পারে ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকায়, যা আগের অনুমোদিত ব্যয়ের প্রায় দ্বিগুণ।
বিশ্লেষকদের মতে, দরপত্রে প্রতিযোগিতা কম থাকায় ব্যয় বেড়েছে। জাপানের ঋণ সহায়তায় প্রকল্প বাস্তবায়ন হওয়ায় কিছু শর্তের কারণে জাপানি ঠিকাদারদের মধ্যেই প্রতিযোগিতা সীমিত রয়েছে।
এ পরিস্থিতিতে প্রকল্প দুটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











