খবর বাংলা ডেস্ক :
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন সকালে দেশের গুণীজনদের হাতে একুশে পদক দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, পদক ও বইমেলার উদ্বোধন অনুষ্ঠান দুটি নিয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। একুশে পদক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে।
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন, যা পাঠক ও প্রকাশকদের জন্য উৎসবমুখর পরিবেশের সূচনা করবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











