খবর বাংলা ডেস্ক :
ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আজ (মঙ্গলবার) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ সময় তাদের কাছে দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসকরা স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্প্রতি সরকার ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই নিয়োগের মাধ্যমে নির্বাচনের আগে সিটি করপোরেশনগুলো কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











