রবিবার, জুন ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো

ফেব্রুয়ারি ২৫, ২০২৬ — ফাল্গুন ১৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫১ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো

দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া এ বার্তায় তিনি বলেন, শহীদ সেনা দিবস আমাদের জন্য শোকের পাশাপাশি অঙ্গীকারের দিন।

প্রধানমন্ত্রী বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দফতর পিলখানায় ভয়াবহ সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ হন। দীর্ঘ সময় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

আরও পড়ুন

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন

তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার বর্তমানে চলমান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ নেই। তবে তার মতে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল—এ বিষয়টি নাগরিকদের উপলব্ধিতে থাকা জরুরি। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর বিভিন্ন মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দৃঢ় থাকতে হবে।

সবশেষে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব—এটাই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: "বাংলাদেশ সশস্ত্র বাহিনী : গৌরবের উত্তরাধিকার জাতির আস্থার প্রতীক"জাতীয় দিবসপিলখানা হত্যাকাণ্ডপ্রধানমন্ত্রী তারেক রহমানবিডিআর বিদ্রোহ ২০০৯শহীদ সেনা দিবসসেনা হত্যাযজ্ঞ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩১ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং তার...

শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন

শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪০ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।...

শিক্ষকদের কর্মমুখী ও টেকনিক্যাল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের কর্মমুখী ও টেকনিক্যাল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
0

‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ১২ হাজার কলেজ শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৭运行) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ-চীন...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৩ পূর্বাহ্ণ
0

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে ফিরেছে। রোববার (৭ জুন) দিবাগত রাত আড়াইটায় মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদের...

Next Post
পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সর্বেশষ

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের টিম ফ্যান্টম ফোর্জ জয়ী

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের টিম ফ্যান্টম ফোর্জ জয়ী

জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি

জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
মির্জাপুরে মুদি দোকানে ইয়াবাসহ নারী গ্রেফতার

মির্জাপুরে মুদি দোকানে ইয়াবাসহ নারী গ্রেফতার

জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
ভূঞাপুরে যমুনায় অবৈধ বালু তোলায় ড্রেজার মালিকের জরিমানা

ভূঞাপুরে যমুনায় অবৈধ বালু তোলায় ড্রেজার মালিকের জরিমানা

জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In