খবর বাংলা ডেস্ক :
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯টি পদে জয়ী হয়েছেন, আর ৫টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বুধবার (৪ মার্চ) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।
ভোটগ্রহণ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সহিদুল আলম সহিদ পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য বিজয়ীরা হচ্ছেন:
-
সহ-সভাপতি: অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক
-
কার্যকরী সদস্য: অ্যাডভোকেট মো. আবু হানিফ, অ্যাডভোকেট সোহাগ মিয়া, অ্যাডভোকেট সারোয়ার আলম
-
লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন
-
অডিটর: অ্যাডভোকেট আসাদুজ্জামান ভুইয়াঁ উৎপল
-
সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট নজরুল ইসলাম
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন:
-
সহ-সভাপতি: অ্যাডভোকেট মুফতি মো. জাকির খান
-
সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভুইয়াঁ, অ্যাডভোকেট আবু সাইম
-
কার্যকরী সদস্য: অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট কোরবান আলী
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস মিয়া জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫৮২ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











